চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ফ্রান্সে নিহত দেড়শতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আর্টসেন্টার, রেস্টুরেন্টসহ কয়েকটি জায়গায় বন্দুকধারীর গুলি এবং ফ্রান্স স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় দেড়শতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে ৫ জন বন্দুকধারী নিহত হয়েছে। আত্মঘাতী হয়ে নিহত হয় আরো দুই হামলাকারী। হামলায় নিহত হন ৪ জন পুলিশ সদস্যও। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৭ থেকে ৮ জন হামলাকারী এসব হামলায় অংশ নেয়। এই ঘটনার পর দেশটিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে, রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত। সাধারণ জনগণকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আল-কায়েদা কিংবা ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার রাতে এই ঘটনার সময় জাতীয় স্টেডিয়ামটিতে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এসময় স্টেডিয়ামে ছিলেন। পরে তাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

প্যারিসের একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারী কালাশনিকভ রাইফেল বা একে-৪৭ থেকে গুলি চালালে কমপক্ষে ১১ জন মারা নিহত হয়। এছাড়া আরেকটি হামলায় বাতাক্লান আর্টসেন্টারে কমপক্ষে ১০০ জন নিহত হয়।

সেসময় সেখানে মার্কিন ব্যান্ড ‘ইগলস অফ ডেথ’ গান পরিবেশন করছিলো। আর্টসেন্টারের কনসার্ট হলে এখনো বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছিলো। পরে পুলিশের অভিযানে তাদেরকে ‍মুক্ত করা হয়। প্রায় একই সময়ে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্ট্যাড ডে ফ্রান্সের কাছে পরপর কয়েকটি বিস্ফোরণে আত্মঘাতি হামলাকারীসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।

এই হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দোষীদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তীব্র নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যেও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

Reneta

কয়েক মাস আগে স্যাটায়ার ম্যাগাজিন শার্লি হেবদো কার্যালয়ে হামলার পর শুক্রবার রাতে আরেকটি বড় সন্ত্রাসী হামলার শিকার হলো ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করল ইটালি

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শাইখ সিরাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT