চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী হামলায় ফ্রান্সে নিহত ৬০, জরুরী অবস্থা জারি (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আর্টসেন্টার, রেস্টুরেন্টসহ কয়েকটি জায়গায় বন্দুকধারীর গুলি এবং ফ্রান্স স্টেডিয়ামের কাছে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে।

এই ঘটনার পর ফ্রান্সে জরুরী অবস্থা জারি করা হয়েছে, প্যারিসের রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত। সাধারণ জনগণকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আল-কায়েদা কিংবা ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

Banglabid

শুক্রবার রাতে এই ঘটনার সময় জাতীয় স্টেডিয়ামটিতে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এসময় স্টেডিয়ামে ছিলেন। পরে তাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

প্যারিসের একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারী কালাশনিকভ রাইফেল বা একে-৪৭ থেকে গুলি চালালে কমপক্ষে ১১ জন মারা নিহত হয়।

এছাড়া আরেকটি হামলায় বাতাক্লান আর্টসেন্টারে কমপক্ষে ১৫ জন নিহত হয়। সেসময় সেখানে মার্কিন ব্যান্ড ‘ইগলস অফ ডেথ’ গান পরিবেশন করছিলো।

Reneta

আর্টসেন্টারের কনসার্ট হলে এখনো বেশ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে। ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্ট্যাড ডে ফ্রান্সের কাছে পরপর কয়েকটি বিস্ফোরণে আত্মঘাতি হামলাকারীসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।

হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তীব্র নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যেও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

স্যাটায়ার ম্যাগাজিন শার্লি হেবদো কার্যালয়ে হামলার পর শুক্রবার রাতে আরেকটি বড় সন্ত্রাসী হামলার শিকার হলো ফ্রান্স।

তাৎক্ষনিক হামলায় প্যারিসে আতঙ্ক ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে সন্ত্রাসী হামলাফ্রান্সে হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ বছর পর ডায়াবেটিস রোগী হবে ৫০ কোটি

পরবর্তী

বিডিএফ সম্মেলনে দেশের অবস্থান হবে মর্যাদাপূর্ণ: অর্থমন্ত্রী

পরবর্তী

বিডিএফ সম্মেলনে দেশের অবস্থান হবে মর্যাদাপূর্ণ: অর্থমন্ত্রী

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন নিয়ে ইসির সংশয়

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT