গুলশান-১ এর একটি ইলেক্ট্রনিক শো-রুমের ভবন ঘিরে রেখেছে পুলিশ। সন্ত্রাসী হামলার চেষ্টার খবরে ভবনটিকে ঘিরে রাখা হয়েছে। পুলিশ জানায়, শো-রুমটিতে কয়েকজন তরুণ জোর করে ঢুকে পড়েছে এবং ভেতরে সন্ত্রাসীরা শো-রুমের কর্মচারীদের জিম্মি করে রেখেছে – এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনটিতে তল্লাশির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
তবে পরিস্থিতি পুলিশের কাছেও ‘স্পষ্ট নয়’ বলে জানান ঘটনাস্থলে উপস্থিত এস আই সজীব রাহমান।
গুলশান থানার পরিদর্শক সালাউদ্দিন গুলশান-১ এর একটি ভবনের ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন-চারজন যুবক দারোয়ানকে হুমকি-ধমকি দিয়ে ভেতরে ঢুকে যায়। তাদের কাঁধে ব্যাগ আছে। পুলিশ ভবনটি ঘিরে ফেলেছে।








