আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ নির্মূলে আলেপ্পো বিজয় একটি মাইল ফলক

সন্ত্রাসবাদ নির্মূলে আলেপ্পো বিজয় একটি মাইল ফলক

সিরিয়া আলেপ্পো শহর এখন পুরোপুরি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সিরিয়া সেনাবাহিনী জানায়, আলেপ্পোতে আইনের শাসন ফিরে এসেছে।

আলেপ্পো দখলে রাখা বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এই বিজয় এক নতুন মাইলফলক। জানানো হয়, সিরিয়াজুড়ে সন্ত্রাসবাদ নির্মূল ও স্থায়ী নিরাপত্তা ফিরিয়ে আনার ক্ষেত্রে আলেপ্পোর বিজয় সেনাবাহিনীকে প্রেরণা জোগাবে।

২০১১ সাল থেকেই সিরিয়ার আলেপ্পো বিদ্রোহীদের দখলে ছিলো। চলতি বছরের সেপ্টেম্বরে ইরান ও রাশিয়ার সহযোগিতায় পরিচালিত অভিযানে বিদ্রোহীদের কাবু করে সিরীয় সেনাবাহিনী। নভেম্বরের মাঝামাঝি পূর্ব আলেপ্পোয় সেনা অভিযান শুরু হলে বিদ্রোহীরা অস্ত্রবিরতি চুক্তি সইয়ে বাধ্য হয়।

বিষয়:সিরিয়া সিরিয়া যুদ্ধ সিরিয়া সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…