হঠাত করেই কেমন যেন হয়ে গেলো সবকিছু… একটা দাবি নিয়ে আন্দোলন, সেই আন্দোলনে সহিংসতা যেন ছাপিয়ে গেছে সকল ভয়াবহতা, নৃশংসতা। ভয়াবহতার সেই কয়েকটি দিনে প্রাণ হারিয়েছেন অনেকেই , যার মধ্যে আছে অনেক শিশু-কিশোরও। তাদের মধ্যে কেউ পড়ার টেবিলের পাশের জানালায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে , কেউ বারান্দায় দাঁড়িয়ে, কেউবা আবার ক্রেতার বাসায় দুধ পৌঁছে দিতে গিয়ে ঘাতকের বুলেটে ঝাঝড়া হয়েছে।







