চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান জন্মের পরে কেন এত দ্রুত হাসপাতাল ছাড়েন কেট?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন গতকালই তাদের তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান জন্ম দেওয়ার পরে দিন শেষ হওয়ার আগেই হাসপাতাল ছেড়ে যান কেট মিডলটন।

এর আগে প্রিন্সেস শার্লটের জন্মের সময়ও মাত্র ১০ ঘণ্টা হাসপাতালে ছিলেন কেট। প্রিন্স জর্জের জন্মের সময় সারারাত থাকলেও পরেরদিন সকালেই হাসপাতাল ছাড়েন কেট।  কেন এত কম সময়ে হাসপাতাল ছাড়েন কেট এমন প্রশ্ন অনেকের মনেই?

প্রথমত, মূলত ব্রিটিশ নারীরাই মা হওয়ার পরে খুব দ্রুত হাসপাতাল ছাড়েন। গার্ডিয়ানের ২০১৬ সালের একটি রিপোর্ট বলছে, যুক্তরাজ্যের একটি নতুন মা সন্তান জন্ম দেওয়ার পরে গড়ে মাত্র দেড় দিন হাসপাতালে থাকেন। উচ্চ আয়ের কোনো দেশে এটাই সবচেয়ে কম সময়। যেখানে মার্কিন মায়েরা থাকে গড়ে ২ দিন। ইউক্রেনের মায়েরা সবচেয়ে বেশি সময় হাসপাতালে থাকেন, গড়ে ৬ দিনেরও বেশি। এমন তথ্য দিচ্ছে বিজনেস ইনসাইডার।

দ্বিতীয়ত, কেটের সন্তান জন্মদানকে কেন্দ্র করে সবার আগ্রহ অনেকের মন বিক্ষিপ্ত করে দেয়। যখন হাসপাতালের বাইরে সবাই ক্রমাগত উল্লাসধ্বনি দিয়ে যাচ্ছে এবং একটি ভালো ছবির জন্য হাসপাতালের মূল ফটকে ক্যামেরা নিয়ে অনেকে যুদ্ধ করে যাচ্ছে তখন শান্তিতে নিজেকে সুস্থ করে তোলা কঠিন। আবার অন্য যেসব মায়েরা হাসপাতালে আছে তারা ওই একই সময়ে সমপরিমাণ মনোযোগ পাচ্ছে না। কেট হয়তো চাননা, তাদের অপ্রয়োজনীয় কোনো মানসিক চাপে পড়তে হোক।

তৃতীয়ত, ডিউক এবং ডাচেস যা চান তার সবই তাদের হাতের কাছে থাকে। একটি মেডিকেল দল সবসময় তৈরি থাকে যেকোনো প্রয়োজনে সাহায্য করার জন্য। তাতে কেট হাসপাতালে বিশ্রাম নিক বা রাজপ্রাসাদে।

ডেইলি মেইল জানিয়েছে, কেটের সন্তান জন্মদানে সাহায্য করে ২০ জনের একটি দল। তার মধ্যে একজন ধাত্রী বিশারদ, গাইনী, অ্যনেসথেটিস্ট, পুষ্টিবিদ, ল্যাব টেকনিশিয়ান ছিলো। ছিলো আরো কিছু বাড়তি ডাক্তার। দলটির মধ্যে দুজন ডাক্তার এর আগে প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লটের জন্মের সময়ও উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সেই কিরগিজদেরই সেমিতে পেল বাংলাদেশ

পরবর্তী

এক যাত্রীর প্রসব বেদনায় দুইদিন দুটি ফ্লাইটের জরুরি অবতরণ

পরবর্তী

এক যাত্রীর প্রসব বেদনায় দুইদিন দুটি ফ্লাইটের জরুরি অবতরণ

প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর প্রেমিকা স্নিগ্ধা মোমিন!

সর্বশেষ

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT