চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানের সমস্যার সমাধান করুন এখনই

নুসরাত শারমিননুসরাত শারমিন
৮:৫৯ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৭
লাইফস্টাইল
A A
সন্তানের সমস্যা?

সন্তানের সমস্যা?

সন্তানের একটু সর্দি লাগলেই মন খারাপ হয়ে যায় মায়ের। সাবধানী মায়ের মন বলে কথা। অবশ্য সাবধানী তো না হলেই নয়। কারণ ছোট ছোট অনেক শারীরিক সমস্যা হতে পারে বড় কোনো রোগের লক্ষণ। জেনে নিন শারীরিক কিছু ছোটখাটো সমস্যা সম্পর্কে, যেগুলো দেখলে অবহেলা না করে জরুরী ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

আঁচিল বেড়ে গেলে
দুই-একটা আঁচিল থাকতেই পারে। কিন্তু খেয়াল করে দেখুন তো আপনার সন্তানের আঁচিলগুলো আকারে বেড়ে যাচ্ছে নাতো? কিংবা আঁচিলের সংখ্যা বাড়ছে কিনা সেটাও খেয়াল করুন। এধরণের লক্ষণ দেখা গেলে দ্রুত সন্তানকে চিকিৎসকের শরণাপন্ন করুন।

চুল পড়ে যাওয়া
চুলগুলো বেশ ঘন হয়েই উঠেছে আপনার সন্তানের। কিন্তু হুট করে বিভিন্ন যায়গা থেকে চুল পড়ে গিয়ে খালি হয়ে যাচ্ছে মাথার ত্বকের সেই স্থানগুলো। এধরণের সমস্যা সাধারণত ভিটামিনের অভাব কিংবা কোনো চর্মরোগজনিত কারণ থেকে হয়। তাই চুল পড়ে গেলে অবহেলা না করে চিকিৎসকের কাছে নিয়ে যান সন্তানকে।

হঠাৎ ব্যবহার কিংবা অভ্যাস পরিবর্তন
আপনার শান্ত সন্তানটি কি খুব বেশি কাঁদছে? কিংবা সময়মতো আগে ঘুমিয়ে যেত, এখন সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিচ্ছে? সন্তানের ক্ষুধা, ঘুম, রুচি, গতি ইত্যাদি বিষয়ে যে কোনো ধরণের পরিবর্তন খেয়াল করে থাকলে তাকে জরুরী ভিত্তিতে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

মাথার আকৃতির অস্বাভাবিক পরিবর্তন
আপনার সন্তানের মাথার আকৃতি খেয়াল করছেন তো? মাথার আকৃতি যদি শরীরের তুলনায় ছোট কিংবা বেশি বড় মনে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে দ্রুত।

অতিরিক্ত তৃষ্ণা
ছোট শিশুরা সাধারণত পানি পান করতে চায় না। অল্প পানি পান করাতেও হিমশিম খেতে হয় অভিভাবককে। তবে সন্তান যদি অতিরিক্ত তৃষ্ণার্ত থাকে এবং পনের মিনিটের কম সময়ের ব্যবধানে বার বার পানি পান করতে চায় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

Reneta

জোরে নাক ডাকা
আপনার ছোট্ট সন্তানটি জোরে নাক ডাকছে না তো? নাক ডাকার অভ্যাসটাকে অনেকেই স্বাভাবিক হিসেবে ধরে নিয়ে চিকিৎসকের কাছে যান না। কিন্তু এটা হতে পারে মারাত্মক কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ। তাই আপনার সন্তানের যদি নাক ডাকার অভ্যাস থাকে তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ব্রাইট সাইড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসুস্থতাচিকিৎসকডাক্তারলক্ষণসন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT