মা হওয়ার এক মাস আগে রাজকীয় ফটোশুটে বি-টাইনের আকর্ষণীয় জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান।
বলিউডের ববো বরাবরই তার প্রেগন্যান্সি ভীষণ ভাবে উপভোগ করছেন। কিছুদিন আগে একটি ফ্যাশন শোয়ে বেবি বাম্প নিয়ে ক্যাটওয়াক করে সবাইকে তাক লাগিয়েছেন তিনি। আর এবার ছোট নবাব সাইফের সঙ্গে এক রাজকীয় ফোটোশুট করলেন তিনি।
ফ্যাশন ডিজােইনার অনামিকা খান্নার কুর্তায় অসাধারণভাবে বেগম সেজেছেন কারিন। অন্যদিকে সাইফ রোহিত বলের জ্যাকেটে নবাব সাজেন।
মূলত কারিনা মা হওয়ার আগে বিশেষ এই মুহূর্ত ধরে রাখতে এ আয়োজন করা হয়।
বাবা হওয়ার স্বাদ এরআগেও সাইফ পেলেও কারিনা প্রথমবারের মতো মা হবেন।
আগামী মাসে প্রথম সন্তানের মুখ দেখার জন্য কারিনাসহ কাপুর পরিবারের সবাই অপেক্ষায় বসে আছে।







