চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের ব্যবহার করে সুবিধা নিতে চাইছেন জোলি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বিচ্ছেদের প্রায় দুই বছর হয়ে গেছে! তারপরও ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির নামকে কেউ আলাদা করতে পারছে না। একজনের নামের সাথে অন্যের নাম চলেই আসে। তবে সেটি সম্পর্কের উন্নয়নের জন্য নয় বরং তিক্ততা থেকে। সম্প্রতি সেই তিক্ততা আরো বৃদ্ধি পেয়েছে সন্তানদের অধিকারীত্বের জের ধরে।

২০০৫ সাল থেকে একসঙ্গে থাকার পর ২০১৪ তে এসে বিয়ে করেন পিট ও জোলি। কিন্তু তাদের দাম্পত্যের বয়স দু’বছর না পেরুতেই বাজে বিচ্ছেদের সুর। ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর ডিভোর্সের আবেদন করেন জোলি। তবে বিচ্ছেদের আবেদন করলেও সন্তানদের অভিভাবকত্বের অধিকার ছাড়তে নারাজ তিনি। আর তাই তো সন্তানদের অভিভাবকত্বের অধিকার চেয়েও আর্জি জানিয়েছিলেন জোলি।

আর এরই মাঝে সাবেক স্ত্রী প্রতি অভিযোগ তুলেছেন পিট। পিট বলেছেন, বাচ্চাদের ঘন ঘন গণমাধ্যমে সামনে এনে সুবিধা নিতে চাইছেন জোলি। দেখাতে চাইছেন তিনি কতো ভালো একজন মা, আর এভাবেই সাধারণ মানুষের সহানুভূতি নিয়ে আইনী লড়াই জিততে চাইছেন।

৫৪ বছর বয়সী এই সুপারস্টারের তরফে মার্কিন মিডিয়াকে এই অনুযোগ জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক সূত্র। তার ভাষ্যমতে, বিষয়টি নিয়ে খুবই মনোকষ্টে ভূগছেন পিট। দুজন কোনো সমঝোতায় না এলে আগামী ৪ ডিসেম্বর সন্তানদের অধিকার চেয়ে এই মামলা উঠবে আদালতে।

এদিকে মামলার সময় যত ঘনিয়ে আসছে ততই সংবাদ মাধ্যমে প্রচারণা পাচ্ছেন জোলি ও তার সন্তানেরা। বাচ্চাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ছবি নিয়মিতই প্রকাশিত হচ্ছে বিভিন্ন পত্রিকায়। আর বিষয়টিই আহত করেছে পিটকে।

তার উদ্ধৃতি দিয়ে এক সূত্র জানায়,  মামলা সামনে রেখে অ্যাঞ্জেলিনার তৎপরতা একদমই ভালোভাবে নিতে পারছে না ব্র্যাড। ওর মনে হচ্ছে অ্যাঞ্জি বাচ্চাদের ব্যবহার করছে, প্রকাশ্যে তাদের নিয়ে ঘোরাঘুরি করে মানুষকে বোঝাতে চাইছে সে একজন আদর্শ মা। বাচ্চাদের তো ব্র্যাডও সময় দেয়, কিন্ত সেটা সবাইকে জানান দিয়ে নয়। ওর চোখে এই সময়টায় তাদের প্রাইভেসিটা খুব জরুরী, কিন্তু অ্যাঞ্জেলিনা তা মোটেও গুরুত্ব দিচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিব্র্যাড পিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে থ্রিডি ছবি শেয়ার করবেন ফেসবুকে

পরবর্তী

নৌকাকে বিজয়ী করতে পুলিশ-প্রশাসনের গোপন বৈঠক: রিজভী

পরবর্তী
ফাইল ছবি

নৌকাকে বিজয়ী করতে পুলিশ-প্রশাসনের গোপন বৈঠক: রিজভী

বাংলাদেশের ঘূর্ণিফাঁদে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT