চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানদের ইচ্ছেতে আবার বিয়ের পিঁড়িতে জুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সন্তানদের ইচ্ছেতেই বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার বড় ও ছোট পর্দার তারকা অভিনেত্রী জুন মালিয়া। আগামী ৩০ নভেম্বর দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়কে তিনি বিয়ে করছেন।

অনেক বছর আগে জুন মালিয়ার প্রথম বিয়ে ভেঙে গেছে। দুই সন্তান শিবাঙ্গী আর শিবেন্দ্র বড় হয়ে গেছে। তাদের একাই বড় করেছেন জুন। সন্তানদের কথা ভেবে এত দিন বিয়ের সিদ্ধান্ত নেননি। কিন্তু এখন সন্তানরাই চাইছে তাদের মা আবার সংসার করুক। শেষমেশ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

জুন এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কেনাকাটা চলছে। অতিথিদের দাওয়াত দিচ্ছেন। জানা গেছে, ৩০ নভেম্বর রেজিস্ট্রি হবে। এরপর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। দুই পরিবারের কাছের মানুষ আর বন্ধুরা উপস্থিত থাকবেন অনাড়ম্বর সেই আয়োজনে।

জানা গেছে, ১ ডিসেম্বর একটি পাঁচ তারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা পার্টির আয়োজন করবেন। বিয়ের কোনো আয়োজনেই আড়ম্বর হচ্ছে না। সবকিছুই হবে ছিমছামভাবে। আয়োজনগুলোতে থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠজন আর কাছের বন্ধুরা।

জুন মালিয়া বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন প্রায় ২৩ বছর ধরে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় আছে ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘বাইশে শ্রাবণ’, ‘দ্য বং কানেকশন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুন মালিয়াবাইশে শ্রাবণলিড বিনোদনহঠাৎ বৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজ শেষেও সুফল না পাওয়া প্রকল্পের তালিকার নির্দেশ

পরবর্তী

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

পরবর্তী

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

রাজশাহীকে ইনিংস ব্যবধানে হারালো ঢাকা

সর্বশেষ

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT