বিনোদন

চারদিনে ২ কোটি আয় করে রেকর্ড গড়লো সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’

দ্বিতীয় পুরুষ সিনেমার পোস্টার যেখানে দুই মুখের মুখোমুখি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পোস্টারে দুই মুখের মুখোমুখি দেখা যাচ্ছে, পেছনে লাল ও নীল রঙের ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির থ্রিলার ছবি ‘দ্বিতীয় পুরুষ’। প্রথম চারদিনে ২ কোটি টাকা ব্যবসা করেছে ‘বাইশে শ্রাবণ’-এর এই সিকুয়েল।

টুইটারে টুইট করে এই সাফল্যের কথা জানিয়েছেন সৃজিত। তিনি লিখেছেন, ‘চারদিন হয়েছে। ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এই বছরের এবং এই দশকের প্রথম ব্লকবাস্টারের জন্য পুরো টিমকে অভিনন্দন।”

প্রায় আট বছর ব্লকবাস্টার ‘বাইশে শ্রাবণ’ ছবির সিক্যুয়েল নির্মাণ করলেন সৃজিত। রহস্য, খুন, প্রেম আর রোমহর্ষক কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রে ছিল।

‘দ্বিতীয় পুরুষ’ ছবির গল্পে দেখা যাবে, সেই বহু পুরনো নীল-নকশা। তারপর একের পর এক খুন। আগের মতোই এসব নিয়ে ভাবতে বসেন অভিজিৎ পাকড়াশী। সঙ্গে নতুন শাগরেদ রজত। নয় বছর আগের ছবি ‘বাইশে শ্রাবণ’ ঠিক যেখানে শেষ হয়েছিলো সেখান থেকেই শুরু এর সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ।

ছবিটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, আবির চট্টোপাধ্যায়সহ আরো অনেকে।

বিষয়:বাইশে শ্রাবণ সৃজিত মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…