চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন নাজমা

সাবিত খান সাবিত খান
১০:০৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মায়ের গর্ভে থেকেই নৃশংসতার শিকার হওয়া নবজাতককে অবশেষে কোলে নিতে পেরেছেন মা নাজমা বেগম।

আজ দুপুরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দীর্ঘ ১৪ দিন পর তাকে কোলে নিয়ে দুধ পান করানোর চেষ্টা করেন তিনি। তবে শারীরিকভাবে অসুস্থ শিশুটি মায়ের দুধ পান করতে পারে নি বলে জানিয়েছেন তার বাবা বাচ্চু ভূঁইয়া।

বুধবার দুপুরে দুইটার দিকে প্রথমবারের মতো মায়ের কোলে দেওয়া হয় ক্ষুদ্র শরীরে বুলেটের ক্ষত নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে। এসময় বাচ্চাটিকে প্রায় আধা ঘণ্টা নিজের কোলে রাখেন নাজমা।

শঙ্কায় থাকা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের স্পেশাল কেয়ার অব বেবি ইউনিট বা স্ক্যাবো-তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার মা নাজমা বেগম শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার স্বামী বাচ্চু ভূঁইয়া।

যুবলীগের সংঘাতে বুলেটবিদ্ধ শিশুটির সাথে সোমবার প্রথমবারের মতো দেখা করেন মা নাজমা বেগম। তবে তখন নাড়িছেঁড়া ধনকে ছুঁয়ে দেখতে পারেননি মা। জন্ম নেওয়ার পর এই প্রথম নিজের সন্তানকে দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

মাগুরার দোয়ারপাড়ায় গত ২৩ জুলাই যুবলীগের দুপক্ষের সংঘর্ষে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগম। সেদিন রাতেই তার জীবন বাঁচাতে অস্ত্রোপচার করে অপরিণত কন্যা সন্তানকে ভূমিষ্ঠ করানো হয়। এর একদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসেন স্বজনরা।

Reneta

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি সেন সুমনসহ এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধ শিশুমায়ের পেটে গুলিবিদ্ধ শিশুশিশু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ সরকারকে শাস্তি পেতে হবে: নোমান

পরবর্তী

‘অন্তর মম বিকশিত কর’ এই বাইশে শ্রাবণে

পরবর্তী

‘অন্তর মম বিকশিত কর’ এই বাইশে শ্রাবণে

পুরান ঢাকায় বোনকে খুন করলো ভাই

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT