চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সনির পর আবরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ, শিক্ষা
A A

২০০২ সালের পরে ২০১৯ সাল, সনির পর এবার আবরার। ১৭ বছরের ব্যবধানে আবারও রক্তাক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

১৭ বছর আগে ৮ জুন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে টেন্ডার নিয়ে বিরোধের ঘটনায় ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারান কেমিকৌশল বিভাগের (৯৯ ব্যাচ) লেভেল ২, টার্ম ২–এর মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনি। ঘটনাটি বিরাট আলোড়ন তুলেছিল ছাত্র রাজনীতিতে।

সেই বুয়েটেই রোববার দিবাগত রাতে ‘শিবিরকর্মী’ সন্দেহে মারধরের কারণে প্রাণ হারিয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। ফাহাদ হত্যাকাণ্ডে অভিযোগের তীর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দিকে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।

Banglabid

১৭ বছর আগে সনি হত্যাকাণ্ডের পর উৎতপ্ত হয়ে ওঠে উঠেছিলো বুয়েট। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ লড়াইয়ের এক ছাতার নিচে এসেছিল ছাত্র সমাজ। টানা ৬৩ দিন বন্ধ রেখেও বিচারের দাবি করা সাধারণ শিক্ষার্থীদের দমানো যায়নি। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের একপর্যায়ে গঠিত হয় ‘সন্ত্রাস বিরোধী বুয়েট ছাত্র ঐক্য’।

যার ফলে প্রথমবারে মতো কোন ক্যাম্পাস হত্যাকাণ্ডে বিচার পায় ছাত্রসমাজ। শুরুর দিকে বিএনপি-জামায়াত অপরাধীদের প্রতি নির্লিপ্ত থেকে বিচার দাবি করা ছাত্রদের প্রতি কঠোর হলেও শেষ পর্যন্ত নতি শিকার করে। সনি হত্যাকাণ্ড মামলার দ্রুত বিচার নিষ্পত্তি হয়।

হত্যাকাণ্ডে অভিযুক্ত মুকি, টগরসহ তিনজনের ফাঁসির আদেশ দেয় আদালত। মুকি পালিয়ে দেশ ছাড়তে সমর্থ হলেও বাকী দু’জন গ্রেফতার হয়। তবে শেষ পর্যন্ত টগরদের ফাঁসি হয়নি। উচ্চ আদালতের রায়ে ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়।

Reneta

আর আজ আবরার ফাহাদ হত্যায় একাধিক ছাত্রলীগ নেতার নাম উঠে এসেছে। ছাত্রলীগ নেতারা গণমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছেন, তাতে যাদের নাম এসেছে তাদের মধ্যে আছেন বুয়েট ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, উপ দপ্তর সম্পাদক মুজতবা রাফিদ, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-আইন সম্পাদক অমিত সাহা এবং সহ-সম্পাদক আশিকুল ইসলাম বিটু।

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

আবরার হত্যাকাণ্ডে হলের সিসিটিভি ফুটেজসহ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বুয়েটের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদকসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার ফাহাদবুয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তবু আশায় ডু প্লেসিস

পরবর্তী

ডেকে নেওয়ার সময় অংক করছিলেন আবরার ফাহাদ

পরবর্তী

ডেকে নেওয়ার সময় অংক করছিলেন আবরার ফাহাদ

‘আমি একবার এক হিজড়ার প্রেমে পড়েছিলাম’

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT