চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সনাতন সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচারিক তদন্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, আদালত
A A

সম্প্রতি দেশের ৬ টি জেলায় সনাতন সম্প্রদায়ের মানুষ, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা চিফ মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশন দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাসের করা এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।

আদালত তার রুলে ক্ষতিগ্রস্ত এলাকার পুজা মন্ডপ, ঘর-বাড়ীতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। এছাড়া তাদের সম্পত্তি এবং উপাসনালয় সুরক্ষার নির্দেশ কেন দেয়া হবে না এবং কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রংপুর জেলার চিফ মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে কেন ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জনতে চেয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, ধর্মসচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি বিভাগ) সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনি, চট্টগ্রাম, রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ট্যাগ: হিন্দু সম্প্রদায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুক্রবারের মধ্যে জামিন না হলে ১৫ নভেম্বর পর্যন্ত জেল!

পরবর্তী

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

পরবর্তী
উচ্চ স্রোত ও ঝড়ের কারণে সমুদ্রের সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের জন্য ফাইজার COVID-19 ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ভ্যাকসিন দিয়েছে

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT