চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিটা মেনে, উন্নতি ও চোটাক্রান্তদের অপেক্ষায় কোম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে কোচের নির্দেশনা দিচ্ছেন, দর্শক ও খেলোয়াড়রা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের সামনে পড়লেই যেন সবকিছু ভেস্তে যায় বার্সেলোনার। লিওনেল মেসি যখন ছিলেন, তখনও বিধ্বস্ত হতে হয়েছে। আর্জেন্টাইন মহাতারকা ন্যু ক্যাম্পে সাবেক হয়ে গেছেন, বুন্দেসলিগা জায়ান্টদের বিপক্ষে লড়াইয়ে কাতালানদের সেই একই অবস্থা বহাল বা যেন আরও কঠিন হয়ে গেছে লা লিগা জায়ান্টদের।

মঙ্গলবার রাতেই যেমন, ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে একদম পাত্তা পায়নি বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে গ্রুপপর্বের দৌড় শুরু হয়ে গেল। প্রথম লেগে ন্যু ক্যাম্পে এসে ৩-০ গোলের জয় তুলে ফিরেছে বাভারিয়ানরা।

থমাস মুলারের একটি ও রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরে গেছে বায়ার্ন। আর কাতালানদের কোচ রোনাল্ড কোম্যানের জন্য রেখে গেছে একরাশ মাথাব্যথার প্রসঙ্গ।

বার্সা কোচ অবশ্য আশা হারাচ্ছেন না। অপেক্ষা করছেন চোট কাটিয়ে তার গোল স্কোরাররা কবে ফিরবেন সেটির। নতুন রিক্রুট সার্জিও আগুয়েরো। পুরনো সৈনিক উসমানে ডেম্বেলে ও আনসু ফাতিকে চোটের কারণে খেলাতে পারেনি বার্সা।

হারের পর কোম্যান টানলেন সেটাই, ‘মাত্র তিনজন স্ট্রাইকার খেলানোর অবস্থায় ছিল।’

‘ম্যাচে কিছু মুহূর্ত ছিল, যেখানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। বায়ার্ন ম্যাচের মাঝামাঝিতে। আমি খেলার ধরণ নিয়ে অভিযোগ করছি না, কিন্তু মানসম্মত খেলোয়াড়রা পার্থক্য গড়ে দিয়েছে।’

জয়ী বায়ার্নকে যোগ্য কৃতিত্বটাও দিচ্ছেন কোম্যান, ‘বায়ার্ন এমন একটা দল, স্কোয়াডের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছে, এবং তাদের বেঞ্চও খুব শক্তিশালী।’

‘আমাদের অনেকেই তরুণ, তারা দুই বা তিন বছরের মধ্যে সেরা জায়গায় পোঁছে যাবে। হার মেনে নেয়া সবসময়ই কঠিন, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, উন্নতির ও খেলোয়াড়দের চোট থেকে সেরে ওঠার।’

‘কয়েক সপ্তাহ আমাদের এভাবেই কাটাতে হবে। তারপর আমরা সার্জিও, ডেম্বেলে এবং ফাতিকে পাবো। স্কোয়াডে ১৯ বা ২০ বছর বয়সী খেলোয়াড় আছে। আমার ধৈর্য রাখতে হবে। আগামীতে শক্তিশালী দলের সাথে অবশ্যই পার্থক্য কমে আসবে।’ যোগ করেন কোম্যান।

ট্যাগ: কোম্যানচ্যাম্পিয়ন্স লিগ-২০২১বায়ার্নবার্সালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১ বছর পর বলিউডে ফিরছেন ফারদিন

পরবর্তী

এবার গ্ল্যামারাস বিজ্ঞাপনে চিত্রনায়িকা ববি

পরবর্তী
চিত্রনায়িকা ববি গ্ল্যামারাস বিজ্ঞাপনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার গ্ল্যামারাস বিজ্ঞাপনে চিত্রনায়িকা ববি

বাংলাদেশ ব্যাংকের লোগো, অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক হিসাবের তথ্য চাওয়া মানেই অপরাধী নয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT