চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই কি বদলে গেছেন কিম জং উন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন

বছরের পর বছর ধরে বিশ্বনেতাদের দফায় দফায় হুঁশিয়ারি আর অবরোধকে বুড়ো আঙ্গুল দেখানো, আন্তর্জাতিক গণমাধ্যমকে হুমকি দেয়া, প্রতিবেশীদের ‘শত্রু’ বলে প্রকাশ্যে কথা বলা, ‘স্বৈরাচারী’ নামে বিশ্বব্যাপী খ্যাতি (বা কুখ্যাতি) পাওয়া একজন ব্যক্তি হুট করেই হাস্যোজ্জ্বল, কোমল আর স্নেহশীল বনে গেলে বিশ্বাস করতে কষ্ট হওয়াই স্বাভাবিক।

এমনটাই ঘটেছে নর্থ কোরীয় নেতা কিম জং উনের বেলায়।

চিরবৈরিতার সম্পর্ক যার সাথে, সেই সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাতে কিমের অতি বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে তা নিয়ে ভ্রু কুঁচকাচ্ছেন সমালোচকরা। ভাবছেন, কিম কি সত্যি সত্যিই এমনটা করছেন?!

২৭ এপ্রিল নর্থ ও সাউথ কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) নর্থ কোরিয়ার কিম জং উন এবং সাউথ কোরিয়ার মুন জায় ইনের সাক্ষাৎ ও বৈঠকের প্রায় পুরোটা সময়ই গণমাধ্যমের অসংখ্য ক্যামেরা তাদের দিকে তাক করা ছিল।নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন

বহু বছর পর একটা সময় কিম সাউথ কোরিয়ার ভূমিতে পা রাখলেন। মুনও আবার খুব অল্প সময়ের জন্য পা ছোঁয়ালেন নর্থ কোরিয়ার মাটিতে। সকালে প্রায় দু’ঘণ্টার হাসিখুশি বৈঠক করলেন দু’জন।

বৈঠকের পর দু’জনে মিলে সম্প্রীতির প্রতিকী চারা রোপন করলেন। তারপর দু’জনে হাত ধরে ছোটবেলার বন্ধুর মতো হেঁটে বেড়ালেন গাছে ঘেরা সবুজের মধ্য দিয়ে। সেখানে নিজ নিজ কর্মকর্তা ছাড়াই শুধু দু’জনে আধঘণ্টার মতো গল্প করলেন হাঁটতে হাঁটতে।

Reneta

পুরোটা সময়ে পরস্পর শত্রু বলে পরিচিত দুই দেশের রাষ্ট্রনায়ক কখনো একে অপরকে জড়িয়ে ধরেছেন, কখনো হাত ধরেছেন, কখনো নানা উপহার আদান প্রদান করেছেন। এমনকি গণমাধ্যমকে কড়া ভাষায় ভর্ৎসনাকারী কিমই গণমাধ্যম কর্মীদেরকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানালেন!নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন

সব মিলিয়ে পানমুনজাম বা ‘শান্তি গ্রাম’-এ কিম-মুনের প্রতিটি আচরণ আর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল যেন জটিলভাবে সাজানো কোনো নাটকের দৃশ্য এটি।

বিকেলের শেষ প্রান্তে গিয়ে দুই কোরিয়ার পক্ষ থেকে এলো ‘কোরীয় উপদ্বীপে পানমুনজাম শান্তি, সমৃদ্ধি ও একীভবন বিষয়ক ঘোষণা’ (Panmunjom Declaration for Peace, Prosperity and Unification on the Korean Peninsula)। এই ঘোষণার মধ্য দিয়ে দুই কোরিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত হওয়া এবং দু’দেশের মধ্যকার দ্বন্দ্ব আনুষ্ঠানিকভাবে নিরসনের লক্ষ্যে আলোচনা শুরুর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

বিষয়টা ইতিবাচক হলেও কয়েক দশকের দ্বিপাক্ষিক অবিশ্বাস আর বৈরিতার পর হুট করে শান্তি – একে বাস্তব বা বাস্তবায়নযোগ্য প্রেক্ষাপট হিসেবে ঠিক বিশ্বাস করতে পারছেন না অনেকেই। বিশেষ করে যেখানে ক’টা মাস আগেও দুই প্রতিবেশী যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ছিল।নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবুক ধারার টুইট পোস্ট করেছেন এ নিয়ে: ভালো ভালো কিছু ঘটনা ঘটছে, কিন্তু এর পরিণতি শুধু সময়ই বলতে পারবে!

হোয়াইট হাউজের আনুষ্ঠানিক বিবৃতি এক্ষেত্রে আরও ঠাণ্ডা ছিল:

নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে রিপাবলিক অব কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের ঐতিহাসিক বৈঠক উপলক্ষে কোরিয়ানদের জন্য আমাদের শুভকামনা। আমরা আশাবাদী, এই আলোচনা সমগ্র কোরীয় উপদ্বীপের জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বয়ে আনবে।

তবে নর্থ কোরিয়াকে বরাবর ছোট চোখে দেখা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজের বক্তব্যে তার সন্দেহ লুকোতে পারেননি। তিনি বলেছেন, ‘আমি প্রবলভাবে আশা করি নর্থ কোরিয়া এবার দৃঢ় পদক্ষেপ নেবে। আমি এখন থেকে নর্থ কোরিয়ার কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখব।’নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন

সোজা কথায় বললে দাঁড়ায়, ‘পারমাণবিক অস্ত্রমুক্তি নিজ চোখে না দেখে আমি বিশ্বাস করব না।’

নর্থ কোরীয় নেতার হাসিখুশি চেহারা দেখে ভুলতে চান না বেশ কয়েকজন পর্যবেক্ষক। হঠাৎ করে একজন মানুষ সাধু হয়ে যেতে পারেন বলে তারা বিশ্বাস করেন না।

‘এমন কতগুলো ছবি কি দেখেছেন কিমের যেখানে তিনি পারমাণবিক মিসাইলের পরীক্ষা দেখছেন খুশিখুশি হাসিমুখে?’ মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যাট মন্টারি’র জেমস মার্টিন সেন্টার ফর নন-প্রলিফারেশন স্টাডিজ-এর গবেষক ক্যাথরিন ডিল এভাবেই তার সন্দেহের কথা তুলে ধরেন।নর্থ কোরিয়া-সাউথ কোরিয়া বৈঠক-কোরীয় উপদ্বীপ-পারমাণবিক অস্ত্র-কিম জং উন

সিএনএন’কে ক্যাথরিন বলেন, শুধু দেখতে হাসিখুশি একজন মানুষ মনে হওয়ার মানে এই নয় যে তার উদ্দেশ্য সৎ বা তিনি আর কখনো মিসাইল ছুড়তে পারবেন না।

একইভাবে আরও অনেকেরই ধারণা, ভেতরে ভিন্ন উদ্দেশ্য নিয়ে অভিনয় করছেন কিম জং উন। তার বর্তমান কথাবার্তা কাজে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত এর কোনোকিছুই বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয় বলেই মনে করছেন এই বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin3

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT