বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডেও সমান খ্যাতি তার। তিনি নাকি মঙ্গলসূত্র পরে আছেন। কিন্তু সেটি নাকি গলায় নয়, হাতে! গত দুদিন ধরেই প্রিয়াঙ্কা চোপড়ার এই মঙ্গলসূত্র পড়া নিয়ে নানান কথা ওঠে। অনেকে তো বলছে তিনি বিয়ে করেছেন। কিন্তু আসলে কি তাই?
গত সোমবার প্রিয়াঙ্কা সোস্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করে। যেখানে তার হাতে মঙ্গলসূত্রের মতো দেখতে একটি ব্রেসলেট দেখা যায়। আর এই থেকে সৃষ্টি যত জল্পনা কল্পনার।
সম্প্রতি আসামে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখান থেকে ফেরার সময় বিমানে বসে একটি ছবি তোলেন। আর সেই সাথে অনুরাগী ও ভক্তদের সঙ্গে সেই ছবি শেয়ারও করেন। আর তাতেই ঘটে বিপত্তি। হাতে পরে থাকা এক ব্রেসলেটকে নিয়ে শুরু হয় জল্পনা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের দাবি, প্রিয়াঙ্কার হাতে ওটা ব্রেসলেট নয়, মঙ্গলসূত্র। এর সাথে এ কথাও ছড়িয়ে পড়ে যে, কাউকে না জানিয়েই বিয়ে করে ফেলেছেন প্রিয়াঙ্কা।
কিন্তু অবশেষে সব রহস্যের খোলাসা করল প্রিয়াঙ্কা নিজেই। তিনি টুইটারে জানান, যারা এটিকে মঙ্গলসূত্র ব্রেসলেট বলে মনে করছেন, তারা খুবই ভুল করছেন। কারণ এটি, ‘নজর’ না লাগার জন্য পরেছেন তিনি।ঘটনাকে মজার ছলে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায়তে এভাবেই পোস্ট করেন। তিনি আরো বলেন,‘আমি যখন বিয়ে করব, তখন সবাইকে জানিয়ে করব। লুকোনোর তো কিছু নেই।’
তবে প্রিয়াঙ্কা কবে বিয়ে করবেন বা তার জীবনে কেউ আছে নাকি, এসব বিষয়ে তার ভক্তদের কম আগ্রহ নেই। শুধু তাই নয়, কোনও অনুষ্ঠানে গেলে প্রিয়াঙ্কা কবে বিয়ে করবেন সেটাই আগে জানতে চাওয়া হয়। কিন্তু প্রতিবারই ভক্তদের হতাশ করেন প্রিয়ঙ্কা, কারণ কোন প্রশ্নের জবাব দেননা তিনি।
বর্তমানে পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমার শুটিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন প্রিয়াঙ্কা। সালমান খানের বিপরীতে প্রিয়াঙ্কার সঙ্গে একই সিনেমায় থাকবেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটি আগামী ২০১৯ সালের ঈদের জন্য নির্মিত হচ্ছে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে তার ধারাবাহিক ‘কোয়ান্টিকো’ চলছে। সম্প্রতি হলিউডে ‘অ্যা কিড লাইক জ্যাক’ এবং ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দু’টি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।







