বিনোদন

সত্যজিতের নামে আজীবন সম্মাননা পাচ্ছেন স্করসিস

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্করসিসের ছবি, সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্করসিসের ছবি, আজীবন সম্মাননা গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায় নামাঙ্কিত আজীবন সম্মাননা পাচ্ছেন অস্কারজয়ী হলিউডের নির্মাতা মার্টিন স্করসিস। একইসঙ্গে এই সম্মাননা পাচ্ছেন আরেক বিশ্ববিখ্যাত হাঙ্গেরিয়ান নির্মাতা ইস্তভান জাবো।

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এমনটাই ঘোষণা করেছেন।

চলতি বছর গোয়াতে অনুষ্ঠিতব্য ৫২তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি)-র মঞ্চে এই দুই খ্যাতনামা পরিচালককে ‘সত্যজিৎ রায় আজীবন সম্মাননা’য় ভূষিত করা হবে।

প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, বাংলার সংবাদ ও সংস্কৃতি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ আমেরিকার দাপুটে নির্মাতাদের একজন মার্টিন স্করসিস। তার নির্মাণে বেশকিছু সিনেমা পেয়েছে কালজয়ী ছবির মর্যাদা। ‘ট্যাক্সি ড্রাইভার’ থেকে ‘দ্য আইরিশম্যান’ সবই দারুণ সফল। অন্যদিকে হাঙ্গেরিয়ান পরিচালক ইস্তভান জাবোর অপেরা নির্দেশক হিসেবেও রয়েছে সমান খ্যাতি। আশির দশকে হাঙ্গেরিয়ান ভাষায় তার তৈরি ছবি ‘মেফিস্টো’ জিতে নিয়েছিল অস্কার।

ছকভাঙ্গা ছবি তৈরির ক্ষেত্রে স্করসিস ও জাবো বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের একেকজন দিকপাল। তাদের পরিচালিত বহু ছবি সারা বিশ্বজুড়ে দারুণভাবে সমাদৃত হওয়ার পাশাপাশি ভাবিয়ে তুলিয়েছে দর্শক ও ছবি সমালোচকদের। আর এ কারণেই এবছর ইফি কর্তৃপক্ষ এই দুই নির্মাতাকে আজীবন সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে।

বিষয়:আজীবন সম্মাননা গোয়া ট্যাক্সি ড্রাইভার দ্য আইরিশম্যান বলিউড ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…