চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্তার পর আবারও কল্লোলের ছবিতে শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার (২০১৭)-তে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছিলেন শাকিব খান। আবারও এই নির্মাতার ছবিতে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। নতুন এ ছবির নাম ‘কবি’।

শুধু অভিনয় নয়, শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ছবিটি নির্মিত হবে।

‘কবি’ নামের নতুন ছবিতে শাকিব খানের অভিনয় প্রসঙ্গে কল্লোল বলেন, তার সঙ্গে সখ্যতা তৈরির পর দেখলাম দুজনের একটা জায়গায় খুব মিল, ভালো কাজের ক্ষুধা। শাকিবের দেশপ্রেম আর চলচ্চিত্রের প্রতি ভালোবাসাও আমাকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা চলচ্চিত্রের একটি সম্মানজনক জায়গা তৈরি করার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Banglabid

শাকিব খান জানান, সমাজ বদল এবং অসংগতির বিরুদ্ধে ‘কবি’ অবস্থান নেন তার কবিতায় দেশ, নারী, মা, প্রেমিকা নানা রূপে ধরা দেয়। এটাই কবির গল্প। কবি দেশপ্রেমের গল্প, দ্রোহের গল্প, হাহাকারের গল্প। গল্পটা প্রথম শুনেই আমি নড়েচড়ে বসি। মনে হচ্ছিল, এমন একটি গল্পের খোঁজ অনেক দিন ধরেই করছিলাম।

হাসিবুর রেজা কল্লোল বলেন, ছবি শুরুর প্রস্তুতি নিচ্ছি। গল্প আমার। চিত্রনাট্য করছেন আসাদ জামান এবং আমি। মার্চে ‘কবি’ ছবির শুটিং শুরু হবে। ছবির নায়িকা কে হচ্ছেন, তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসকবিলিড বিনোদনশাকিব খানসত্তাহাসিবুর রেজা কল্লোল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশজুড়ে নতুন বইয়ের ম-ম গন্ধ

পরবর্তী

‘স্বর্ণযুগ মানে পেছনে ফিরে তাকানোর গল্প না’

পরবর্তী
একজন যুবক বসে আছেন, পেছনে একটি ডেস্ক ও কিছু বই ও গাড়ির মডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বর্ণযুগ মানে পেছনে ফিরে তাকানোর গল্প না’

উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT