সতীর্থের অপরাধে পদক হারালেন সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে স্বীকৃতি পাওয়া উসাইন বোল্ট। সেই সঙ্গে একটি রেকর্ডও হাতছাড়া হচ্ছে তার। অলিম্পিক ট্রিপল স্বর্ণের একটি ফিরিয়ে দিতে হবে জ্যামাইকান গতিদানবকে।
বোল্ট তার স্বদেশীয় সতীর্থ নেস্টা কার্টারকে সঙ্গে নিয়ে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪শ’ মিটার রিলেতে স্বর্ণ জেতেন। কার্টার নিষিদ্ধ ড্রাগ নিয়েছিল প্রমাণ হওয়ার পর তাকে ওই স্বর্ণ ফিরিয়ে দিতে হবে।
এতে উসাইন বোল্টের গড়া অনন্য ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডটি আর থাকছে না। গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৪শ’৫৪টি নমুনা আবারো পরীক্ষা করিয়েছিল। তারই একটি ছিল কার্টারের। তাতে নিষিদ্ধ উপাদান মেথিলহেক্সানিয়ামিন পাওয়া গেছে।







