চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থদের প্রত্যেককে রোলেক্স ঘড়ি দিলেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বরুশিয়া ডর্টমুন্ডে নিজের শেষ ম্যাচ খেলার পর জার্মান স্টাইলে বিদায় জানিয়েছিলেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর শুধু পার্টিতেই সীমাবদ্ধ ছিলেন না, সতীর্থদের প্রত্যেককে দামী রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন এই নরওয়েজিয়ান। হতাশ করেননি ক্লাবটির অন্য কর্মচারীদেরও।

জার্মানির বিখ্যাত ট্যাবলয়েড পত্রিকা বিল্ড জানিয়েছে, সতীর্থ ও স্টাফ মিলিয়ে ৩৩ জন মোট পেয়েছেন হালান্ডের দামী এই পুরস্কার। বিলাসবহুল এই উপহার দিতে প্রত্যেকটিতে খরচ হয়েছে আনুমানিক ১৩ হাজার থেকে ১৫ হাজার ইউরো।

খবরে বলা হয়েছে, দামী রোলেক্সগুলো আনা হয়েছে নেদারল্যান্ডের থেকে। প্রতিটি ঘড়িতে হালান্ডের নিজস্ব কিছু সাফল্য ফুটিয়ে তোলা রয়েছে। ২১ বর্ষী তারকার উপহারের বক্সগুলো বাঁধাই করা হয়েছিল তিনটি বিশেষ ছবি দ্বারা। প্রতিটি বক্সে হালান্ডের শার্ট নম্বর, তার আইকনিক উদযাপন ও জার্মান নকআউট ফুটবল কাপ প্রতিযোগিতা ডিএফবি-পোকালের ছবি দ্বারা সজ্জিত ছিল।

বুন্দেসলিগার ক্লাবটির অন্যান্য সদস্যরাও পেয়েছেন বিদায়ী স্ট্রাইকারের উপহার। নরওয়েজিয়ানের পক্ষ থেকে রোলেক্স ঘড়ির পরিবর্তে স্পিডমাস্টার প্রফেশনাল লাইন থেকে একটি করে ওমেগা-ব্র্যান্ডের ঘড়ি বরাদ্ধ ছিল তাদের। যার বর্তমান বাজার মূল্য ৫ থেকে ৭ হাজার ইউরো।

২০১৯ সালে সালজবার্গ থেকে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেন হালান্ড। জার্মানির ক্লাবটিতে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত ফুটবলার হিসেবে গড়েছেন। জার্মানমুলুক থেকে এবার ম্যানসিটির হয়ে দাপট দেখানোর অপেক্ষায় নরওয়েজিয়ান। ইংলিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। সিটিতে সপ্তাহে ৩ লাখ ৭৫ হাজার ইউরো পারিশ্রমিক পাবেন হালান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানডর্টমুন্ডবুন্দেসলিগাম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ প্রটোকল নেওয়া ভুয়া বিচারপতি আটক

পরবর্তী

এমবাপে ইস্যুতে কিছুই জানেন না পচেত্তিনো

পরবর্তী

এমবাপে ইস্যুতে কিছুই জানেন না পচেত্তিনো

ঢাকা টেস্টে থাকছেন না নাঈম

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT