চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতর্ক ভারতের সামনে ফর্মে থাকা ক্যারিবীয়রা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:২২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

মুম্বাই, ভারত থেকে: ওয়ার্ল্ড টি-টুয়েন্টি ক্রিকেট উৎসবের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক হওয়ায় ভারত বাড়তি সুবিধা পেলেও টি২০ ফরম্যাট বলেই ক্যারিবীয়দের নিয়েও সতর্ক টিম-ইন্ডিয়া। আর দলে ম্যাচ উইনারের সংখ্যা বাড়িয়ে লড়াইয়ের জন্য তৈরি ওয়েস্ট ইন্ডিজও।

দিনের শুরুতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। তপ্তরোদে ওয়াংখেড়ের মাঝ উইকেটেই ব্যাট হাতে ঝড় তোলার মহড়া দিয়ে গেলেন ক্রিস গেইল, ড্যারেন স্যামিরা।

গত ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যাওয়া ২০১২-এর ওয়ার্ল্ড টি২০ চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা সেমিতে ফিরতে চায় তাদের নিজের রুপে।

দলে ম্যাচ উইনারের সংখ্যা একাধিক হলেও ক্যাপ্টেন ড্যারেন স্যামির মূল শক্তি ক্রিস গেইল। বিপক্ষ দল ভালো করেই জানে গেইলের নিজের দিনে কতটা অসহায় থাকেন বোলাররা।

ভারতের মাঠে ম্যাচ তাই গ্যালারি এবং উইকেট সবই থাকবে হোস্টদের দিকে তাকিয়ে। প্রেস কনফারেন্সে তবুও ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, নিজেদের দল নিয়েই ভাবনা তাদের।

বিকালে একই মাঠে অনুশীলনে নামে ভারত। মূল উইকেটের পাশে নেট করে পুরো স্টেডিয়ামজুড়ে প্র্যাকটিস করলো ধোনির টিমও। ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে যুবরাজ সিংয়ের। তবে বিকল্প আছে টিম-ইন্ডিয়ার।  

Reneta

মিডল অর্ডারে  রায়নার ফর্মহীনতা কিছুটা ভাবাচ্ছে হোস্টদের। প্র্যাকটিসে তাই রায়নাই নেটে কাটিয়েছেন বেশি সময়। তবে যুবরাজের জায়গা নিতে পারেন আজিঙ্কা রাহানে।

সেমির আগে চাপমুক্ত থাকতে প্রিভিউ কনফারেন্সে আসেন নি ক্যাপ্টেন এম এস ধোনি।

টিম ডিরেক্টর রবি শাস্ত্রী জানিয়েছেন, আপাতত সেমি নিয়েই তাদের ভাবনা। ক্যারিবীয়দের কথার গেমেও ডিফেন্সিভ রবি শাস্ত্রী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT