চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সততা ফ্রিজ!

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
৫:২৮ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
মতামত
A A

গত শুক্রবারের ঘটনা বলবো আজ। পথে বেরোলেই চোখজোড়া আর আমার থাকে না। চঞ্চল হয়ে খুঁজে বেড়ায় নতুন কিছু। ‘বেঙ্গল বই’ এ যাওয়ার পথেই নজরে এলো নতুন কিছু। একটা ছোট কনফেকশনারির পাশে রাখা ফ্রিজে লেখা “সততা ফ্রিজ”।

চলতি পথে ওটুকু দেখেই শেষ। মন পড়ে রইলো বাকিটা জানার আশায়। ফেরার পথে থামলাম। দোকানের মালিককে পেলাম। নাম দেলোয়ার। ফ্রিজের কথা জিজ্ঞেস করতে অজানা এক দ্বিধা বা আশঙ্কায় দেখলাম মুখটা ওর কালো হয়ে গেল! বললো, “কোনো সমস্যা হইসে নাকি?”

বরফ ভাঙ্গলাম; মানে ইংরেজিতে যাকে আপনারা বলেন আইস ব্রেকিং।
বললাম, “সমস্যা হয়নি। নতুন সম্ভাবনা দেখছি। সততা ফ্রিজের টানেই এসেছি।” ভরসা পেয়ে দেলোয়ারের মুখে হাসি তো ফুটলোই, সেই সাথে ফুটলো যেন খই। একনাগাড়ে বলে গেলো সততা ফ্রিজের গল্প।

Banglabid

যার শুরুটা কয়েক মাস আগে। ফ্রিজটা দোকানের বাইরে হওয়ায় বারবার বাইরে এসে ফ্রিজ থেকে কোক, পেপসি কিংবা জুস বের করে দিতে হতো। আবার দোকানের ভেতরে যেখানে দেলোয়ার বসে, সেখান থেকে দেখাও যায় না ফ্রিজটা। এ দুটো মিলে নতুন ভাবনা পেয়ে বসে তাকে।

“কয় টাকার আর জিনিস, মানুষরে এতটুকু ভরসাও কি করতে পারমু না?” শুরু হয়ে যায় অজানা মানুষকে ভরসা করার ছোট্ট এক স্বপ্ন- “সততা ফ্রিজ”।

ফ্রিজে রাখা ড্রিংকস যে কেউ নিতে পারবে। চলে যাওয়ার সময় শুধু দেলোয়ারকে দামটা মিটিয়ে দিয়ে যাবে স্বেচ্ছায়।

Reneta

সব গল্পের পুরোটাই সুখপাঠ্য হয় না। তেমনি কিছু মানুষের কাছে ঠকতে হয়েছে দেলোয়ারকে। ওসব নিয়ে ভাবে না সে। ছোট কারণে বড় স্বপ্ন ভাঙ্গার কোনো কারণই নেই।

শেষে একটা জুস কিনে অংশ হই দারুণ এ উদ্যোগের। সেই সাথে দেলোয়ারকে জানাই, আমিও একদিন যশোরের অভয়নগরের ভূমি অফিসে গড়েছিলাম, দেশের প্রথম ভূমিঅফিস ভিত্তিক “সততা পয়েন্ট”, যেখানে কোনো মনিটরিং ছাড়াই কেনা যেত কোর্ট ফি।

আমার কথার মাঝেই বলে, এ গল্পটা তার জানা! আপ্লুত হয়েছি। চলে এলাম। সাথে করে নিয়ে এলাম, সততা ফ্রিজ থেকে কেনা জুসের বোতল, একজন দেলোয়ারের ভালোবাসা আর শুদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষুদে এক স্বপ্ন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সততা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT