বলিউডে যেন বিয়ের ধুম পড়েছে। একের পর এক নায়িকা বিয়ের পিঁড়িতে বসছেন। এসবের প্রভাব পড়েছে সোনাক্ষী উপরেও। জানিয়েছেন, তিনি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।
সম্প্রতি একটি টিভি শোতে ‘কলঙ্ক’ ছবির প্রমোশনের জন্য গিয়েছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সোনাক্ষী সিনহা। এসময় এই তিন তারকাকে প্রশ্ন করা হয় বিয়ের পরিকল্পনা নিয়ে। উত্তরে সোনাক্ষী জানান যে, তিনি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি তিনি বরুণ ও আলিয়ার আগেই বিয়ে করতে চান। এছাড়াও তিনি আরো জানান যে, বর্তমানে তিনি বিয়ের জন্য সঠিক পুরুষের সন্ধানে রয়েছেন। খুঁজে পেলেই বিয়ে করে ফেলবেন।
এর আগে ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উঠেছিল জহির ইকবাল নামের একজনের সাথে। যিনি কিনা সম্প্রতি সালমান খান প্রযোজিত ‘নোটবুক’ ছবিটির মাধ্যমে বলিউডের অভিষেক করেছেন। নবাগত এই অভিনেতা ইনস্টাগ্রামে সোনাক্ষীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন।
অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৭এপ্রিল। ছবিটিতে একসাথে দেখা মিলবে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের মত জনপ্রিয় তারকাদের।








