চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সজীব সরকারের ‘সাংবাদিকতা সহজ পাঠ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A
সজীব

সাংবাদিকতার কিছু বিষয় সহজ করে পাঠকের কাছে তুলে ধরতেই এবারের বইমেলায় আসছে সজীব সরকারের লেখা বই ‘সাংবাদিকতা সহজ পাঠ’।

বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, সাংবাদিকতা বিষয়ের শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, শিক্ষক,
প্রশিক্ষক, সাংবাদিক ও নিছকই এ বিষয়ে আগ্রহী পাঠক সবার কাজে আসবে এমন অপরিহার্য অসংখ্য বিষয় বইটিতে সন্নিবেশিত হয়েছে।

বইটিতে রয়েছে সংবাদ ও সাংবাদিকতা কী, কেন ও কীভাবে এবং সংবাদমাধ্যম ও সাংবাদিকের দায়িত্ব ও নীতিমালা।

এতে বিস্তর বিষয়ে আলােচনার মধ্যে রয়েছে: হার্ড নিউজ ও সফট নিউজ; মানবিক আবেদনসমৃদ্ধ সংবাদ; বক্স স্টোরি; ফলাে-আপ স্টোরি; কমপাইলড স্টোরি; প্যাকেজ ধারাবাহিক প্রতিবেদন; বিশেষ প্রতিবেদন; সারফেস রিপাের্টিং ও ডেপথ রিপাের্টিং; ব্যাখ্যামূলক প্রতিবেদন; অনুসন্ধানী প্রতিবেদন; সংবাদ লেখার উল্টো পিরামিড কাঠামাে, পিরামিড কাঠামাে, সময়ানুক্রমিক কাঠামাে, ফিচার কাঠামাে, নাট গ্রাফ কাঠামাে, মার্টিনি গ্লাস কাঠামাে ও কাবাব কাঠামাে; সংবাদ সম্পাদনা; ফিচার; সম্পাদকীয়; উপ-সম্পাদকীয়; গণমাধ্যমের স্বাধীনতা; মানহানি; সংবাদ ও সাংবাদিকতার মৌলিক নীতিমালা ইত্যাদি।

বইটির লেখক সজীব সরকার বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

লেখকের শিক্ষকতার শুরু ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ-এর কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে। সাংবাদিকতা করেছেন দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকালসহ আরাে অনেক গণমাধ্যমে। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিক প্রশিক্ষণ এবং গবেষণার সঙ্গে যুক্ত।

Reneta

তিনি পড়াশােনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ ও জিলা স্কুল থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন। তার লেখা বইগুলাের মধ্যে রয়েছে: সংবাদ লেখা ও সম্পাদনা (গতিধারা-২০১২); News Reporting, Writing and Editing (Gatidhara-2012); শিশু সাংবাদিকতার নীতিমালা (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, ২০১৬) এবং জেন্ডার সংবেদনশীলতা ও প্রজননস্বাস্থ্য (বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ২০১৩)। দেশ ও দেশের বাইরে থেকে প্রকাশিত বিভিন্ন অ্যাকাডেমিক জার্নালে তিনি প্রায় ৩০টি গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন এবং নিয়মিত লিখছেন।

সাংবাদিকতা সহজ পাঠ বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে ৪১৫-৪১৭ নাম্বার স্টলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সজীব
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT