চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র: নিখিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২১
রাজনীতি
A A

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন: এই দেশের কল্যাণের জন্য একটি পরিবার পৃথিবীতে এসেছে, যে পরিবারটি সারা জীবন শুধু মানুষের জন্য কাজ করে গেছে, সে পরিবারটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার। জাতির পিতা সারাটি জীবন এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন, এদেশের মানুষের জন্য পরিবারের অন্যান্য সদস্যসহ জীবন দিয়ে গেছেন।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।

নিখিল বলেন: জনকল্যাণমূলক কাজের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে এই বাংলার মানুষের সেবা করে যাচ্ছেন। তারই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় করোনার এই মহামারিতে আমাদের বেঁচে থাকার পথ দেখাচ্ছেন। তাই সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের নাম। একটি ভালোবাসার নাম। আজকের এই দিনে আমি দেশবাসীর কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের জন্য দোয়া চাই।

যশোরে জয়ের জন্য দোয়া-মিলাদ ও প্রার্থনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে যশোরে দোয়া ও মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থণা হয়েছে। শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণও করা হয়।

সকালে শহরের চাঁচড়ার দশ মহাবিদ্যা ইসকন মন্দিরে সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে প্রার্থণায় অংশ নেন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয়রা। প্রার্থণা সভা শেষে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

Reneta

উপস্থিত ছিলেন শ্রীপাদ অপার গোবিন্দ দাস ব্রহ্মচারী, শ্রী ত্রিভঙ্গ শ্যাম দাস ব্রাহ্মচারী, ছাত্রলীগ যশোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, তিব্বত, রাজা ও কল্লোল। প্রার্থণা সভা শেষে মন্দির প্রাঙ্গণে অসহায় দরিদ্রদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পরে বেশ কিছু ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

বিকেলে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল ও আরোচনাসভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা। দোয়া মাহফিল থেকে সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ূ কামনা করা হয়। এসময় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন খান, সাবেক ছাত্র নেতা নিয়াজ মাহমুদ শাহীন, আরাফাত রহমান বাসিত, যুবনেতা ফেরদৌস হোসেন বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোহাম্মদ জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা অনিক ইসলামসহ অন্যরা। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম জহুরুল ইসলাম। মিলাদ মাহফিল শেষে অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে কোভিড রোগীদের অক্সিজেন সেবা দিয়ে আসছে। এছাড়া করোনাকালে দুস্থ ও অসহায়দের প্রতিদিনই রান্না করা খাবার বিতরণ করছে ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগশেখ ফজলে শামস্ পরশসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT