চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সচেতনতার অভাবে ক্যান্সারে মৃত্যুহার বাড়ছে’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস-২০১৯’ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার বেলা ১১টায় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে একটি র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জাবি স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে বেলা ১২টায় জাবি স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ক্যান্সার দিবস উপলক্ষে ‘ক্যান্সার সচেতনতা বিষয়ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

‘আই এম এন্ড আই উইল’ স্লোগানকে সামনে রেখে ‘সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টারের সহযোগিতায় সচেতনতামূলক শোভাযাত্রা এবং সেমিনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ‘পাবলিক হেলথ ফোরাম’।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল ফুরকান সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মাদক, ধূমপান ও তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণ না করার ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। সচেতনতা ও শিক্ষার অভাবে ক্যান্সারে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। বক্তারা ক্যান্সার প্রতিরোধে সবাইকে খাদ্যাভাস ও নিয়মিত শরীর চর্চার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে মুগধা মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুনমুন ইসলাম বলেন, ‘সচেতনতা ও শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে বাংলাদেশে ক্যান্সার রোগে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রুহুল ফুরকান সিদ্দিক বলেন,‘ক্যান্সার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। সারা বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ ক্যান্সার। যেসব কারণে ক্যান্সার হয় তার ঝুঁকিগুলোর মধ্যে ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আলট্রাভায়োলেট রশ্মি, এক্সে রশ্মি প্রভৃতি।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড. তাজউদ্দিন সিকদার, সহযোগী অধ্যাপক জনাব শবনম নাহার, সহযোগী অধ্যাপক জনাব জেবুন্নেসা জেবা, প্রভাষক ডা. সাবরীনা মুনাজিলীন, মোঃ মাহমুদুর রহমান, মো. আল-আমিন মাহফুজুর রহমান’সহ বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রংপুরের ১৬৫ টপকালেই ফাইনালে কুমিল্লা

পরবর্তী

পুলিশ কমিশনারের বাড়িতে হানা: কী হচ্ছে কলকাতায়?

পরবর্তী

পুলিশ কমিশনারের বাড়িতে হানা: কী হচ্ছে কলকাতায়?

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলি: বাংলাদেশের লাভ কী?

সর্বশেষ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬

আজ মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেলের প্রস্তাব: কার্যকর হবে যেভাবে

আগস্ট ৩১, ২০২৬

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT