চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গী খুব বেশি অভিযোগ করছে?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:২৩ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

সকাল, বিকেল কিংবা রাত, অভিযোগের যেন শেষ নেই আপনার সঙ্গীর। অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন আপনি। নিজেকে মূল্যহীন ভাবা শুরু করেছেন ইতিমধ্যেই। মনে হয়, দোষ কি তবে আপনারই?

এমন সমস্যায় দিন পার করেন অনেক দম্পতিই। সামাজিক মাধ্যমে সবাইকে সুখী মনে হলেও বাস্তবজীবনে সঙ্গীর কাছ থেকে সারাক্ষণ অভিযোগ শুনে হাঁপিয়ে যেতে হয় অনেক স্বামীকে কিংবা স্ত্রীকে। জেনে নিন এমন পরিস্থিতিতে কী করা উচিত।

নিজেকে প্রশ্ন করুন
আপনার সঙ্গী যদি আপনাকে ক্রমাগত অভিযোগ করতে থাকে তাহলে খুব একান্তে নিজেকে প্রশ্ন করুন। আপনি কি সত্যিই সম্পর্কে অবহেলা করছেন কিনা সেই ব্যাপারে ভেবে দেখুন। সঙ্গীর স্থানে নিজেকে কল্পনা করুন। এতে সমস্যা বুঝতে সুবিধা হবে আপনার।

Banglabid

কারণ খুঁজে বের করুন
আপনার সঙ্গী যদি সারাক্ষণই আপনাকে নিয়ে অভিযোগ করতে থাকে তাহলে, মানসিক চাপ না নিয়ে এর পেছনের কারণ খুঁজে বের করুন। হতে পারে আপনার জীবন সঙ্গী কোনো বড় সমস্যায় পড়েছেন যা আপনাকে বলতে পারছেন না। কিংবা এমনও হতে পারে  কোনো বিষয়ে হীনমন্যতায় ভুগছেন তিনি।

অনেক সময় স্ত্রীর মনোযোগ কম পেয়ে স্বামী হিংসা করা শুরু করেন কিংবা হীনমন্যতায় ভোগেন

সঙ্গী হিংসা করছে না তো?
বিয়ের পর সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, চাকরির ব্যস্ততা, রান্না সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত সময় কাটে নারীদের। এসবের মাঝে স্বামীর প্রতি পুরো মনোযোগ রাখতে পারেন না অনেকেই। স্ত্রীর মনোযোগ কম পেয়ে স্বামী হিংসা করা শুরু করেন কিংবা হীনমন্যতায় ভোগেন। আর তখন স্ত্রীর নানান বিষয়ে অভিযোগ করা শুরু করেন তারা। একই ঘটনা ঘটে স্ত্রীর ক্ষেত্রেও। বন্ধুদের সাথে স্বামীর ঘোরাফেরা কিংবা চাকরির ব্যস্ততা মেনে নিতে না পেরে সারাক্ষণ অভিযোগ করার প্রবণতা দেখা দেয় তাদের মাঝে।

তাকে বুঝিয়ে বলুন
মনে রাগ না পুষে সঙ্গীর কাছেই সাহায্য চেয়ে নিন। বুঝিয়ে বলুন যে আপনি শতভাগ গুরুত্ব তাকেই দিচ্ছেন। সঙ্গীকে শান্ত ভাবে বুঝিয়ে বলুন যে তার এধরনের ব্যবহার আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকর।

Reneta

নিজেদের মধ্যে সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান করে ফেলুন। আর যদি তারপরেও সমস্যা সমাধান না হয় নীরবে কষ্ট সহ্য না করে দুজন মিলে কাউন্সেলিং করুন। কারণ, দাম্পত্য জীবনটাকে সুন্দর করে তুলতে দুজনের চেষ্টাই প্রয়োজন। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সঙ্গী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT