অনেক সময় দেখা যায়, সঙ্গীর অগোচরেই তার ফোন চেক করা হয়। হয়তো সঙ্গী রাতে পাশেই ঘুমাচ্ছে কিংবা পাশের ঘরে, কিন্তু সে টেরই পাচ্ছে না যে, আপনি তাকে সন্দেহের চোখে দেখছেন। অর্থাৎ তার গোপন কোনো বিষয় আপনাকে আগ্রহী করে তুলছে। যখন সঙ্গীর কাছে বিষয়টি ধরা পড়ে, তখনই দেখা দেয় বিপর্যয়। কারণ প্রত্যেকেরই তো ব্যক্তিগত বিষয় থাকতে পারে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন—
- কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে তাকে সরাসরি জিজ্ঞেস করুন। এতে তো লুকোচুরি করার কোনো কারণ নেই।
- গোপনে গোপনে কোনো কিছু চেকিং মানে, আপনি আর তাকে বিশ্বাস করতে বা তার প্রতি আস্থা রাখতে পারছেন না। এরপর একসময় দেখা যাবে, আপনি একটা মেকি সম্পর্ককে চালিয়ে নিয়ে বেড়াচ্ছেন।
- এক সময় দেখা যাবে, বুঝতে পেরে আপনার সঙ্গীও আপনার প্রতি আস্থা হারাবে। দুজনের অবিশ্বাস আর অনাস্থা মিলে সম্পর্কটাকে তিক্ত করে তুলবে।
- এসব বিষয়ে যদি আপনার মতো অবস্থায় থাকা আর কারও সাঙ্গে শেয়ার করেন, তবে দেখা যাবে, দুজনের সন্দেহ এক হয়ে সম্পর্কের আর কোনো সৌন্দর্য খুঁজে পাচ্ছেন না।
- সন্দেহ প্রবণতা আসলে এক ধরনের মানসিক সমস্যা। এই রোগ থেকে কেউ আপনাকে মুক্ত করতে পারবে না, যদি আপনি নিজে মুক্ত হতে না চান।
সর্বোপরি যে কোন বিষয়ে খোলামেলা আলোচনা আপনাকে যে কোনো বিষয়ে সমাধান এনে দেবে। ফেমিনা।








