রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি ও ২০ দলীয় জোট একসাথে অংশ নিচ্ছে এই নির্বাচনে।
বিএনপি মহাসচিব এবং ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিবেন সকাল ৮টায়।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ফখরুল জানান, সকাল ৮টায় ভোট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যেখানে সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।








