চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকলে তাকে বসিয়েছিলো ‘গুরু’র আসনে

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:২৯ অপরাহ্ণ ০৪, জুন ২০১৫
বিনোদন
A A

সংগীত রচনা ও পরিবেশন ভঙ্গিতে তারুণ্যের দুর্দমনীয় বাঁধভাঙা স্পন্দন বইয়ে দিয়েছিলেন তিনি। নিজ অঙ্গনে তিনি এতটাই অপ্রতিদ্বন্দ্বী ছিলেন যে পপ সংগীতের সকলে মিলে তাকে বসিয়েছিলো গুরুর আসনে। ডাকা হতো ‘পপগুরু’ নামে। হ্যাঁ এতক্ষণ যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন বাংলা পপ গানের সম্রাট আজম খান।

২০১১ সালের আজকের এই দিনে মর্ত্যলোকের মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। বাঙালি সংস্কৃতি অঙ্গনে আলোড়ন তোলা অমর এ সুর শিল্পীর আজ চতুর্থ মৃত্যু বার্ষিকী। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে অসংখ্য ভক্ত ও গুনানুরাগীদের কাঁদিয়ে পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনির ১০নং সরকারি কোয়ার্টারে মা জোবেদা খাতুনের কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন মাহাবুবুল হক খান। যিনি পরবর্তী সময় পরিচিত হোন আজম খান নামে পরিচিত হন।

১৯৭০ সালে ঢাকার টিএন্ডটি কলেজ থেকে এইচএসসি পাশের পর দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে অংশ নেন দেশ স্বাধীনতা সংগ্রামে। ৭১’এর পর দেশ স্বাধীন হলেও আর লেখা পড়া চালিয়ে যাওয় সম্ভব হয়নি তার পক্ষে।

১৯৮১ সালে ৩১ বছর বয়সে সাহেদা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাংসারিক জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। সহধর্মিণীর মৃত্যু পর আর বিয়ে করেননি। একাই কাটিয়ে দিয়েছেন জীবনের বাকিটা পথ।

৬৯’এর গণঅভ্যুর্থান থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ দেশের প্রতিটি দাবি আদায়ের সংগ্রমে ছিলো তার প্রত্যক্ষ অংশগ্রহণ। গান গেয়ে সহযোদ্ধাদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি কুমিল্লার সালদা থেকে সরাসরি যুদ্ধ করেছেন।

Reneta

মুক্তিযুদ্ধের পর তার ব্যান্ড উচ্চারন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তার জনপ্রিয় গান গুলোর মধ্যে রয়েছে, ‘রেল লাইনের এই বস্তিতে’;‘ওরে সালেকা ওরে মালেকা’; ‘আলাল ও দুলাল’;‘অনামিকা’;‘আসি আসি বলে’;‘হাইকোর্টের মাজারে’ অন্যতম।

গানের পাশাপাশি অভিনয়েও সমান দক্ষতা দেখিয়েছেন জাত এ শিল্পী। ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামক নাটকে অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ চলচিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন।

এছাড়াও ক্রাউন এনার্জি ড্রিংকস,বাংলালিংক ও কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেছেন।

ক্রিকেটার হিসাবেও সুনাম আছে তার। ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেটও খেলেছেন তিনি।

তিনি আজ আর আমাদের মাঝে নেই। তবে রয়ে গেছে তার সকল অমর সুরসৃষ্টি ও শিল্পকর্ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানপপসম্রাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে আর্জেন্টিনা

পরবর্তী

খুলনায় কচু চাষে সাফল্য

পরবর্তী

খুলনায় কচু চাষে সাফল্য

খুলনায় কচু চাষে সাফল্য

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT