চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় কচু চাষে সাফল্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৪, জুন ২০১৫
কৃষি
A A

পানি কচু চাষ করে ভাগ্য খুলেছে খুলনার চাষী নিউটনের। স্ত্রীর পরামর্শে মাত্র ২০ শতক জমিতে পানি কচু  চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি।

একটি বেসরকারি জুট মিলের কাজ ছেড়ে দিয়ে ৩৪ শতক জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেন নিউটন। ধান আবাদ দিয়ে শুরু করলেও পরে স্ত্রীর পরামর্শে জমির এক অংশে রোপন করেন পানি কচুর চারা। খুলনার ডুমুরিয়ার ঘোনা মাদার ডাঙ্গা এলাকায় এ বছর ২০ শতক জমিতে চাষ করেছেন কচু।

কৃষক নিউটন বলেন, প্রথম বছর ধানের পাশাপাশি মাত্র দুই কাঠা জমিতে শুরু করেন কচুর চাষ। পাঁচ বছরের মাথায় এসে পুরো জমিতেই এখন কচু। এখন পর্যন্ত ৩৫ হাজার টাকার কচুর-লতি বিক্রি হলেও সামনে ৮০-৮৫ হাজার টাকার কচু বিক্রির ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

মাত্র ২০ হাজার টাকা খরচ করে চারা রোপনের পাঁচমাস পরই কচুগুলো পরিপুষ্ট হয়। একেকটি কচুর দৈর্ঘ্য ১০ ফুট বা তারও বেশী। ওজন হয় ২৫ থেকে ৩০ কেজি।

জমির এক তৃতীয়াংশ থেকে এরইমধ্যে ৪০-৫০ হাজার টাকার কচু, লতি ও ফুল বিক্রি করা হয়েছে। বাকী অংশের কচু ৮০ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি হবে, আশা এই চাষী পরিবার।

নিউটনের স্ত্রী প্রীতিলতা মন্ডল বলেন, সকলেই এখানে আসে কচু নিতে। বাইরে গিয়েও আমাদের কচুর ব্যাপারে গল্প করেন। এটা আমার কাছে ভালো লাগে। নিউটনের দেশী জাতের কচু চাষ দেখে আবাদে আগ্রহী হয়েছেন এলাকার অনেক কৃষক।

Reneta

রবি ফসল তোলার পর সবজি আবাদের মধ্যবর্তী সময়ে দক্ষিণাঞ্চলে সবজির ব্যাপক ঘাটতি দেখা যায়। এসময় কচু চাষ সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছে কৃষি বিভাগ।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনে করেন নিউটনের দেখাদেখি এলাকার অন্যান্য কৃষকদেরও এই প্রযুক্তি রপ্ত করা দরকার। পাশাপশি নিউটনের উদ্যোগকেও স্বাগত জানান তিনি। খুলনায় এবার তিনশ’ ৫৬ হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিপানি কচু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT