চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সংসদ সদস্য হতে চান ডিপজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন। তার মৃত্যুর পর শুন্য এই আসনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হতে চান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

প্রয়াত এমপি আসলামুল হক ছিলেন ডিপজলের ঘনিষ্ঠ বন্ধু। তাই ডিপজলের ইচ্ছে, নৌকার মাঝি হয়ে আসলামুল হকের অর্ধসমাপ্ত কাজগুলো তিনি শেষ করবেন।

ডিপজল তার ফ্যানপেজে ঢাকা ১৪ আসন থেকে আ’লীগের এমপি হতে চাওয়ার ইচ্ছা পোষণ করে একটি পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা – ১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষ এর সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী।’

পরে চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে ডিপজল বলেন, আজীবন নিজের যা অর্জন সবই মানুষের পিছনে দিয়েছি। এমপি হতে পারলে মানুষের আরও কাছে গিয়ে সেবার সুযোগ পাবো। আমার সবকিছুর বিণিময়ে মানুষের সেবা করতে চাই। বন্ধু আসলামুল হক অকালে না ফেরার দেশে চলে গেল, তার জন্য হলেও আমি মিরপুরের এই আসন থেকে নির্বাচন করতে চাই।

ডিপজল জানান, আসলামুল হক আমার অনেক ছোটকালের বন্ধু। আমাদের মধ্যে ‘তুই তুকারী’ সম্পর্ক ছিল। হুট করে এভাবে না ফেরার দেশে চলে গেল, ভাবতেই পারছি না। সে মারা যাওয়ার ৮-৫ দিন আগেও তার অফিসে দেখা হলো, আড্ডা হলো। কে জানতো এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সে!

শোনা যায়, ডিপজল একসময়ে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি দলটি থেকে তিনি কাউন্সিলর হয়েছিলেন। এ প্রসঙ্গে পরিষ্কার ব্যাখ্যা দিয়ে ডিপজল বলেন, কোনো কালেই বিএনপি-তে ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রেখেছিল। যতদূর জানি বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই। আমি কোনো দলের হয়ে কাউন্সিলর ইলেকশন করিনি। কেউ বলতে পারবে না।

Reneta

তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি বিধায় আমি সকলের কাছে জনপ্রিয়।

২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। ওই আসন থেকে জয়ী হয়েছিলেন প্রয়াত সাংসদ আসলামুল হক।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আওয়ামী লীগএমপিকাউন্সিলরনেতাবিএনপিমনোয়ার হোসেন ডিপজললিড বিনোদনসিনেমাস্বতন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT