চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ ভবনের সংস্কার লুই কানের নকশার ভিত্তিতে: স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ২৯, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লুই আই কানের মূল নকশা অনুসরণ করে সংসদ ভবনের সংস্কার কাজ করা হবে।

বাসস জানায়, বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে “জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা” শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সংসদ ভবনের স্থাপত্যশৈলী আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। সংসদ ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণ, সংস্কারের ক্ষেত্রে সে কারণে অধিক যত্নশীল হতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

স্পিকার বলেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। আজকের সভার ভিত্তিতে ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে তার দিক নির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ সম্পন্ন হবে।

সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন উইংয়ের অফিস কক্ষ, লবির আকার, কর্মকর্তাদের অফিসে ঢোকার জন্য অটোমেটিক সেন্সর ডোর, অফিসারদের আগমন ও প্রস্থানের রাস্তার সাথে প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্থানের রাস্তার নিরাপত্তা, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি নিয়ে সভায় আলোচনা হয়।

Reneta

লুই আই কানের নকশা অনুযায়ী সংসদের সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করায় জাতীয় সংসদের চিফ হুইপসহ সংশ্লিষ্ট সকলকে স্পিকার ধন্যবাদ জানান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ণ ও গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম মূল্যবান মতামত প্রদান করেন।

এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী আর্কিটেক্ট সাঈকা বিনতে আলম সংসদের উত্তর প্লাজায় স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের অফিস কক্ষ, কনফারেন্স রুম এবং বিভিন্ন উইং এর অফিস সর্বোপরি জাতীয় সংসদ ভবনের স্থাপত্য সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Jui  Banner Campaign
ট্যাগ: ড. শিরীন শারমিন চৌধুরীলুই আই কানস্পিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT