চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে অর্থবিল-২০১৭ পাস

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:৪৯ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
অর্থনীতি
A A

বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্যের জনমত জরিপের প্রস্তাবের পর বুধবার রাতে জাতীয় সংসদে কন্ঠভোটে পাস হয়েছে অর্থবিল-২০১৭।

গত ১লা জুন ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২‘শ ৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। প্রায় ১ মাস সংসদের ভেতরে এবং দেশব্যাপী বাজেটের যে বিষয়গুলো নিয়ে তুমুল আলোচনা হয়েছে তার প্রায় সবই বিবেচনায় নেন তিনি।

ব্যক্তি স্বার্থ ভুলে উন্নত দেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণে কিছু সংশোধনী এনে তিনি বলেছেন, দেশের মানুষের সহযোগিতা পেলে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে বাংলাদেশ।

সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দিলেও পেনশনার এবং নিন্ম মধ্যবিত্তরা যাতে সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

এর আগে সংসদে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে স্পষ্ট হয়ে যায় ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার হচ্ছে। অর্থমন্ত্রী জানান ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আবগারী শুল্ক নেই, ১ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত শুল্ক কাটা হবে দেড়শ টাকা, ৫ থেকে ১০ লাখ পর্যন্ত ৫’শ টাকা, ১০ লাখ থেকে ১ কোটি আড়াই হাজার, ১ থেকে ৫ কোটি ১২ হাজার এবং ৫ কোটি টাকার বেশি ব্যাংক হিসাবধারীকে আবগারী শুল্ক দিতে হবে ২৫ হাজার টাকা।

Reneta

ভ্যাট আইন কার্যকর করতে না পারার আক্ষেপ বোঝা যায় অর্থমন্ত্রীর বক্তৃতায়। তবে ভোটের চেয়ে ভ্যাট আইন জরুরি না তাও বুঝিয়েছেন তিনি।

দশম জাতীয় সংসদের ১৬তম বাজেট অধিবেশন ৩০ মে শুরু হয়। ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেট পেশ করেন। পরে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। এ অধিবেশন ১৩ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬

নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে চেলসি

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT