জনপদ

সংসদীয় প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার: অর্থমন্ত্রী

সংসদীয় প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার: অর্থমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনে নিয়ম অনুযায়ী তিনমাস আগে সংসদ ভেঙে দিয়ে সংসদীয় প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সকরকার গঠনসহ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস আয়োজিত বঙ্গবন্ধুর ৯৯তম জম্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

এসময় বাংলাদেশকে জাতিসংঘের উন্নয়শীল দেশের তালিকায় স্বীকৃতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি মাসের ১৫ তারিখ এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। ২০২৪ সাল পর্যন্ত তারা আমাদের এ উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। আর আমরা এর মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় স্থান করে নিবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সরকার সেই সঠিক পথেই আছে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে তিনি ভারতেশ্বরী হোমসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও ছাত্রীদের মনোজ্ঞ প্রদর্শনী উপভোগ করেন।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার অর্থমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…