চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংলাপ হোক জাতীয় স্বার্থে: ড. কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপের একদিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্য হয়েই আছে এটাকে শক্তিশালী করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

‘‘জাতীয় স্বার্থে সংলাপ হোক, সংলাপের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেন।’’

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এই আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম আব্দুর রব বলেন, জাতীয় সংলাপ সফল করতে হলে খোলামেলা আলোচনা করতে হবে। কোনরকম পূর্বশর্ত দিয়ে সংলাপ হবে না।

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপের আগে বেড়াজাল দিলে সংলাপ সফল হবে না। ৭ দফা দাবি নিয়েই আলোচনা হবে। আগেই সংবিধানের দোহাই দিলে সংলাপ সফল হবে না, জনগণের স্বার্থে সংবিধান পরিবর্তন করা যাবে।

আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ বলেন: যতদিন ৭ দফা দাবি আদায় হবে না, ততদিন এই আন্দোলন চলবে আর এই আন্দোলনে নেতৃত্ব দেবেন ড. কামাল।

Reneta

‘সংলাপ আহবান করার পরও বিএনপিকে ধ্বংস করার কাজ করে যাচ্ছে। বেগম জিয়ার দুটি রায় হয়েছে, আমরা প্রত্যাখ্যান করছি। এই সংলাপ কতটুকু আন্তরিক এ নিয়ে সংশয় রয়েছে। আশা করি প্রধানমন্ত্রী সংলাপ সফল করে একটি সুষ্ঠু সমাধানের পথ বের করবেন।’

জেএসডির আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

সোমবার হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে তাদের দল সংলাপে বসবে।

ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংলাপের জন্য কোনো পূর্বশর্তও নেই। বঙ্গবন্ধু কন্যার দরজার কারও জন্য বন্ধ থাকে না। তাই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রোববার নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠিআওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা।

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে সংলাপের আহ্বান জানানো হয়।

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ চারটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশ করে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণফোরামজাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT