বিনোদন

সংলাপে সংলাপে ‘ভারত’ এর পরিচয় দিলেন সালমান

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

‘মানুষ প্রায়ই আমার জাত, ধর্ম কী তা জানতে চায়। কিন্তু আমি তাদের বলি দেশকে ভালোবেসে আমার বাবা আমার নাম রেখেছেন ভারত’!

এভাবেই নিজের আসন্ন বিগ বাজেটের ছবি ‘ভারত’ এর পরিচয় দিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

মূলত এই সংলাপের মধ্যদিয়েই এবছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘ভারত’- এর টিজারকে দর্শকের সামনে তুলে ধরেন সালমান। ১ মিনিট ২৬ সেকেন্ডের এই টিজারটি মুক্তি পেয়েছে ২৪ ঘন্টাও যায়নি। অথচ এরইমধ্যে সাড়া ফেলেছে ‘ভারত’।

প্রকাশিত টিজারে সালমান খানকে একজন নেভি অফিসারের চরিত্রে দেখা গেছে। যা থেকে বোঝা যাচ্ছে যে, একজন দেশপ্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এ ছবিটিতে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি অভিনয় করলেও পুরো টিজারে তাদের কারোই উপস্থিতি নেই।

‘ভারত’ ছবিটি নির্মিত হচ্ছে মূলত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরীয় ‘ওড টু মাই ফাদার’ সিনেমা অবলম্বনে। ওই সিনেমায় ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়।

আর ‘ভারত’ এ ১৯৪৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে ভারতের বিভিন্ন ঘটনা দেখানো হবে। চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।

বিষয়:আলী আব্বাস ক্যাটরিনা দিশা ভারত সালমান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…