চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধানের ষোড়শ সংশোধনী রায়: আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি শেষ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১:৪৮ অপরাহ্ন ০৯, মে ২০১৭
আদালত
A A

সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের দ্বিতীয় দিনের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামি ২১ মে দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

শুনানি শেষ হওয়ার আগে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আগামি শুনানির দিনে আপিল বিভাগের বাকি দুই বিচারপতিসহ এ বিষয়টি শুনতে অনুরোধ জানান। এসময় অ্যাটর্নি জেনারেল রবীন্দ্রনাথের গানের চরণে বলেন, ‘যুক্ত কর হে সবার সঙ্গে। মুক্ত কর হে বন্ধ।’

একথার পর হাস্যোজ্জ্বল প্রধান বিচারপতি বলেন, কন্ডিশন দিয়ে সব হয় না। পরিস্থিতি বিবেচনা করে আমি দেখবো।

গত ৭ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন। সে ধারাবাহিকতায় মঙ্গলবার এ বিষয়ে প্রথমদিনের শুনানি অনুষ্ঠিত হয়।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

Reneta

পরে সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।

ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন।

এরপর হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রাউন প্লাজায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’

এপ্রিল ১৩, ২০২৬

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬

ঠাকুরগাঁওয়ে উৎপাদন হচ্ছে সুপার ফুড কেনুয়া

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা আইআরজিসি’র

এপ্রিল ১৩, ২০২৬

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT