চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ সরবরাহে সামাজিক মাধ্যমে এগিয়ে ফেসবুক, এরপরে ইউটিউব

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১১:১৯ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক ও ইউটিউবের লোগো দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক প্রতিদিনের খবরের জন্য সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল হয়েছে পড়েছেন। আর সংবাদ সরবরাহে শীর্ষে রয়েছে ফেসবুক। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মূলধারার গণমাধ্যমগুলোর পাশাপাশি সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন তথ্য ও সংবাদের উপরে তাদের নির্ভরশীলতা বাড়ছে।

শুধু যুক্তরাষ্ট্রেই না সারাবিশ্ব জুড়েই এই প্রবনতা এখন উর্দ্ধমুখি। ইন্টারনেটের সুবিধায় থাকার কারণে বিভিন্ন দেশের খবর পড়া, দেখা কিংবা শোনার সুযোগ সৃষ্টি হয়েছে। এ কাজ আরো সহজ করে তুলেছে সামাজিক যোগাযোগ সাইটগুলো।

পিউ রিসার্চ জরিপের তথ্যমতে, এ বছর বিভিন্ন খবরের জন্য যুক্তরাষ্ট্রের ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ফেসবুক, টুইটার ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ব্যবহার করেছেন, যা আগের বছরে ছিল ৬২ শতাংশ। বর্তমানে দেশটির ৫০ বছরের চেয়ে বেশি বয়সী ৫৫ শতাংশ মানুষ সংবাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরশীল, যা ২০১৬ সালে ছিল ৪৫ শতাংশ। অন্যদিকে এ বছর কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এসব মাধ্যম ব্যবহার করে সংবাদ পাওয়ার হার গত বছরের তুলনায় কিছুটা কমেছে।

জরিপে আরও জানাগেছে, সামাজিক মাধ্যম হিসেবে সংবাদ সরবরাহে শীর্ষে রয়েছে ফেসবুক। দ্বিতীয় স্থানে রয়েছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এরপরে আছে টুইটার। জরিপে অংশ নেয়া দেশটির ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফেসবুক, ১৮ শতাংশ ইউটিউব ও ১১ শতাংশ টুইটারের ওপর সংবাদের জন্য নির্ভর করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT