চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক হত্যায় প্রধান অভিযুক্ত মেয়র মিরু ঢাকায় গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পৌর মেয়র হালিমুল হক মিরুকে রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকের পর তাকে সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে মিরুকে গ্রেফতারের জন্য বিভিন্ন বন্দরে সতর্কতা জারি করে পুলিশ।

রোবাবার সাংবাদিক শিমুল হত্যার সঙ্গে জড়িত অভিযোগে মেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগী কে এম নাসিরকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বিকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পাসপোর্ট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

গত বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার মনিরামপুরে আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির সময় খবর সংগ্রহ করতে গিয়ে শাহজাদপুরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন দৈনিক সমকাল-এর স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম।

মাথা ও মুখে গুলিবিদ্ধ হাকিমকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরের দিন ঢাকায় আনার পথে সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু হয় তার।

Reneta

এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ছোট দুই ভাই পিন্টু ও মিন্টুসহ ১১জনের নাম উল্লেখ করে এবং ৭জন অজ্ঞাতনামা ব্যক্তিসহ ১৮জনের বিরুদ্ধে মামলা করেন নিহত সাংবাদিকের স্ত্রী। এরই মধ্যে মেয়রের ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মিরু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT