চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদপত্র মুক্তিযুদ্ধে কেমন ভূমিকা রেখেছিলো

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:২৭ পূর্বাহ্ন ২৯, মার্চ ২০১৭
শিল্প সাহিত্য
A A

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যেসব পত্রিকা ছিল তাদের সবাই অনেক জুলুম-নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধুর নেতৃত্বে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে যেসব সংবাদপত্র আছে তারাও মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘কলমে লিখে চলি সত্যের জয়গান’ এই স্লোগান নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি। দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফসল হলো আমাদের আজকের স্বাধীনতা। আর এক্ষেত্রে জনমত গঠনে তখনকার সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতায় দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাহির রায়হান মিলনায়তনে প্রদর্শনী শুরু হয়।  বুধবার এই প্রদর্শনীর শেষ দিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক বলেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে হলে রাজাকার- আলবদরদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। এজন্য তাদের পরিচয় তুলে ধরার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে।’

Reneta

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। তারা হলেন, আ ক ম মোজাম্মেল হক, আলহাজ্ব এম এ মালেক, এ্যাডভোকেট মোহাম্মদ হায়দার আলী মিয়া, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, শেখ আদনান ফাহাদ, রিজু মোল্লা, তানজিদ বসুরিয়া, ইমন রহমান, গোলাম মুজতবা ধ্রুব।

সবশেষে আ ক ম মোজাম্মেল হকের পক্ষ থেকে ক্যাম্পাস সাংবাদিকতায় গৌরবময় অবদান রাখার জন্য জাবি প্রেস ক্লাবকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জাবিমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT