চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদকর্মীদের ভিড় ঠেলে এনসিবি দফতরে রিয়া, ক্ষুব্ধ বলিউডের একাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

রবিবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এনসিবি দফতরে। দুপুর ১২টা নাগাদ এনসিবির দফতরে পৌঁছান রিয়া। মুম্বাই পুলিশ রিয়াকে ঘিরে থাকা সত্ত্বেও সংবাদকর্মীদের ভিড় ঠেলে এনসিবি দফতরে পৌঁছাতে হিমশিম খেতে হয় রিয়ার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে এই দৃশ্য ধরা পড়েছে।

রিয়ার এই হয়রানির শিকার হওয়ার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। সংবাদকর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

শিবানী দান্ডেকর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিডিয়ার শকুনেরা। বর্বর আচরণ করছে তারা। এমন কেউ নেই যে এটাকে থামাতে পারে।’

অভিনেত্রী গওহর খান টুইটারে লিখেছেন, ‘খুব জঘন্য আসামীর সঙ্গেও তো এরকম আচরণ করা হয়না! রিয়ার সঙ্গে মিডিয়ার এধরনের আচরণ খুবই জঘন্য ও লজ্জার।’

নির্মাতা হংসল মেহতা ভিডিও শেয়ার করে প্রশ্ন তুলেছেন সামাজিক দূরত্ব নিয়ে। করোনাভাইরাসের এই সময়ে এত মানুষ একসাথে কেন হয়েছে সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন তিনি।

অভিনেত্রী কারিশমা তান্নাও একই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘বাহ, দারুণ ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে!’

Reneta

প্রযোজক মনিষ মুন্দ্র টুইট করেছেন, ‘খুবই খারাপ হলো! এরকম কারও সঙ্গেই হওয়া উচিত নয়। এসব শেষ হওয়া উচিত। আমাদের দেশটা কোথায় যাচ্ছে? কোনো সভ্য জাতি তো এরকম আচরণ করতে পারে না। বিচার হোক কিন্তু পথে ঘাটে কেন বিচার করা হচ্ছে?’

মাদক মামলায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়াকে। এর আগে গ্রেপ্তার করা হয়েছে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। তাদেরকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে রাখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিবিগওহর খানরিয়া চক্রবর্তীশিবানী দান্ডেকরসংবাদকর্মীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT