চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘাতের মধ্যেই বেলারুশ সীমান্তে ইউক্রেন-রুশ আলোচনা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সংঘাতের মধ্যেই বেলারুশ সীমান্তে আলোচনা শুরু করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেইকসি রেজনিকোভ। এর আগে ইউক্রেন বেলারুশের কাছে রাশিয়ার সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে অস্বীকার করেছিল ইউক্রেন। কারণ এখানে সীমান্তের কাছেই মোতায়েন রয়েছে রুশ বাহিনী।

ইউক্রেন সরকারের সূত্র অনুযায়ী, মস্কোর সঙ্গে এই আলোচনার প্রধান উদ্দেশ্য অবিলম্বে সংঘাত বিরতি ঘোষণা এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার।

বৈঠকের আগে বেলারুশের বিদেশমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বলেন, প্রিয় বন্ধুরা, বেলারুশের প্রেসিডেন্ট আমাকে আপনাদের স্বাগত জানাতে এবং আপনাদের কাজ যতটা সম্ভব সহজ করার নির্দেশ দিয়েছেন। কেননা এই আলোচনা শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিন-উভয়েই সহমত। এ জন্য আপনারা নিজেদের সম্পূর্ণভাবে সুরক্ষিত অনুভব করতে পারেন। এটি আমাদের পবিত্র কর্তব্য।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। তারপর ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়ার সেনাবাহিনী। সেই আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম দুই দেশ আলোচনার টেবিলে বসল। এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে সংঘাত অব্যাহত রয়েছে।

চলতি সংঘাতের মধ্যেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা প্রধানদের পরমাণু অস্ত্র প্রতিরোধ বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন। এরইমধ্যে ইউক্রেন বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিল।

Reneta

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনার আগে যুদ্ধবিরতির ঘোষণা করুক রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলছে। রাষ্ট্রপুঞ্জের দাবি, রুশ হামলায় এখনও পর্যন্ত ১০২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সাত শিশুও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT