চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষ-গোলাগুলি আর উৎসবমুখর ভোটের খণ্ডচিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
রাজনীতি
A A

দেশজুড়ে নানা বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে প্রথম দফা ৭২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ১৪ টি রাজনৈতিক দল অংশ নিলেও জনপ্রিয়তা যাচাইয়ে ভোট যুদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নৌকা আর বিএনপি’র ধানের শীষে।

সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের এ স্থানীয় নির্বাচন হবে ছয়টি ধাপে। এরই প্রথম ধাপে ৭’শ ২১টিতে চলছে ভোটগ্রহণ। গত মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা থেমে গেলেও থামেনি সহিংসতা।

রোববার সকাল থেকে নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে নেমেছে র‌্যাব বিজিবি আর কোস্টগার্ড।

প্রথম দফা ইউপি নির্বাচনে মোট প্রার্থী ৩৬ হাজার ৬’শ ৪০ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ হাজার ৪১ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৫ হাজার ২’শ ৮৫ এবং মহিলা সংরক্ষিত পদে প্রার্থী ৭ হাজার ৬’শ ১৭।

এ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ৭’শ ৩৩ জন, বিএনপির ৬’শ ১৬ এবং স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২’শ ৪৬ জন।

Reneta

দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও ঘটেছে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা।

জেনে নেই বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পরিস্থিতি:

ঢাকা

ঢাকার দোহার উপজেলার ৫টি ভোটকেন্দ্রেই চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। উপজেলাটির অধিকাংশ পুরুষ প্রবাসী হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি। ভোট দেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও এ নিয়ে কোনো অভিযোগ করছেন না তারা।

নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ার চরকিং বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা

সাতক্ষীরার কুমিরার ভাগবা ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালানোর সময় পুলিশের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আটক করা হয়েছে ৪ জনকে। জেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেন্দ্রগুলোতে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ২০ জন। পুলিশ জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে।

মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সকালে সংঘর্ষের দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর থেকে বেশ শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোলা

ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নের ৯ নং কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ওই ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

বরিশাল

বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নে জামবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ ও ব্যালট বাক্স ভাংচুরের ঘটনা ঘটেছে।

এছাড়া বরিশাল সদর উপজেলার রায়পাসা করাপুর ইউনিয়নের উত্তর বারুখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার সময় পুলিশ লাঠিচার্জ করে।

কুমিল্লা

কুমিল্লার দেবীদ্বারে ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা কেন্দ্রের বাইরে ২ মেম্বার প্রাথীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।

ময়মনসিংহ

ময়মনসিংহের পয়ারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এনামুল কবীরকে ভোট চুরির অভিযোগে আটক করেছে পুলিশ।

বরগুনা

বরগুনার বুড়িরচর ইউনিয়নে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

নরসিংদী

নরসিংদীতে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করেছেন। সৈয়দ ইকবাল হোসেনের অভিযোগ, সোমবার রাতে তার বাসায় হামলা চালিয়ে স্ত্রী ও সন্তানকে জিম্মি করা হয়। এরপর আজ সকালে এজেন্ডার কাগজপত্র নিয়ে গেলে তাদেরকে মারধর করে বের করে দেয়া হয়।

নিজের ভোটটিও নিজে দিতে পারেননি বলে অভিযোগ করেন এই প্রার্থী।

বরগুনা

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউয়িনের ৫ নং কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেয়ার প্রতিবাদ করায় স্বতন্ত্র প্রার্থীকে অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগ কর্মীরা।

পিরোজপুর

পিরোজপুরের বড়মাছুয়া ইউনিয়নের মধ্য বড়মাছুয়া ভোটকেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের গুলিতে এক সাংবাদিকসহ দুজন আহত, শেয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ৬ জন আহত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT