চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ন ১৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, বিনোদন
A A

থামছে না মৃত্যুর মিছিল। সেই তালিকায় এবার সুরকার, সংগীত পরিচালক ফরিদ আহমেদ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ফরিদ আহমেদের ছোট মেয়ে লিয়ানা। তিনি জানান, গত বিশ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে যাচ্ছিলেন ফরিদ আহমেদ।

এদিকে সর্বশেষ অবস্থা জানিয়ে ফরিদ আহমেদের শ্যালক মিল্টন চ্যানেল আই অনলাইনকে জানান, এখনও ফরিদ আহমেদের মরদেহ হাসপাতালে রয়েছে। দুপুর সাড়ে বারোটায় এখান থেকে সরাসরি মারকাজুলে নেয়া হবে। সেখানে গোসল শেষে কোভিড নিয়ম মেনে হবে জানাজা।

মিল্টন বলেন, পারিবারিকভাবে তার দাফন কোথায় হবে, আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। তবে আমাদের ইচ্ছে আজিমপুর কবরস্থান।

১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার ও সংগীত পরিচালক।

তারও আগে মার্চের শেষ সপ্তাহে সস্ত্রীক করোনা পজিটিভ ধরা পড়ে ফরিদ আহমেদের। ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনও উন্নতি হয়নি।

Reneta

চিকিৎসকরা জানান, করোনার কারণে ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে ছিলো ডায়াবেটিস।

বহু কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদ। তার সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে চ্যানেল আইয়ের ‘আজ জন্মদিন’, ‘ক্ষুদে গানরাজ’, ‘হৃদয়ে মাটি ও মানুষ’, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ ইত্যাদি। এছাড়াও তিনি ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’, ‘মনেরই রাগ অনুরাগ’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’র সুর করেন।

২০১৭ সালে সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইত্যাদিকোভিডগায়কচ্যানেল আইদাফনফরিদ আহমেদমাটি ও মানুষলিড বিনোদনসংগীতসংগীত পরিচালকসুরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ডাক্সু ভিপি সাদিক কায়েম

ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT