ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মাঠ পর্যায়ের ষড়যন্ত্র রুখতে নির্বাচন
কমিশনের কাছে সহযোগিতা চেয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল
নির্বাচন কমিশনে গেলে এ বিষয়ে আলোচনা করেন।
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের হানিফ বলে, বিএনপি নির্বাচনে একদিকে প্রার্থী দিতে পারেনি অন্যদিকে বিজয়ী হতে না পারার উভয় সংকট মোকাবেলা করতে তৃণমূলে সহিংসতায় লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেন।
বিএনপি মাঠ পর্যায়ে ইউপি নির্বাচনকে কলংকিত করে সরকারী দলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলে অভিযোগ হানিফ বলে সে কারণেই সিইসির কাছে সহিংসতা আর ষড়যন্ত্র বন্ধে সহায়তা চেয়েছে আওয়ামী লীগ।







