বিচারক অপসারণ নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের
দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার এ বিষয়ে আপিল বিভাগের
চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে। এ্যাটর্নি জেনারেল বলেছেন, ওই সংশোধনী অবৈধ
বলায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তার জন্য রায় স্থগিত চেয়েছেন তারা।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয় ২০১৪ সালে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে রুল দেন হাইকোর্ট।
দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ও সংবিধানপরিপন্থী বলে ঘোষণা করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের হাইকোর্টের বিশেষ বেঞ্চ।
সংখ্যাগরিষ্ঠ মতে দেওয়া এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পদক্ষেপের কথা জানান এ্যাটর্নি জেনারেল।







