চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনীর রায় রিভিউ চেয়ে আগামী সপ্তাহে রাষ্ট্রপক্ষের আবেদন

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:৩৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
আদালত
A A
সিনহা

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহের শুরুতেই রিভিউ আবেদন করবে রাষ্ট্রপক্ষ। এ ব্যাপারে ১৮ ডিসেম্বর সোমবার এটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে বিশেষ কমিটি বসে রিভিউ আবেদন করার বিষয়টি চূড়ান্ত করেন বলে জানা গেছে। ওই বৈঠকে অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজাসহ অন্য সরকারি আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সবকিছু ঠিক থাকলে ২৪ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হবে। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন আগামী সপ্তাহে সবাইকে জানিয়ে তারা এই রিভিউ আবেদন করবেন। তবে এ মাসেই হবে এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। রায়ের সত্যায়ায়িত কপি পাওয়ার আগেই সুপ্রিম কোর্টের ওয়েভ থেকে রায় কপি করে বিশেষ কমিটি প্রতিদিন সন্ধ্যায় আলোচনা করেছেন। এতে বেশ কয়েকটি গ্রাউন্ড তারা চূড়ান্ত করেছেন যা রিভিউ আবেদনের শুনানিতে তুলে ধরবেন। এর মধ্যে বিচারকদের অপসারণে তদন্ত করার জন্য আইন করবার আগেই ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া, সামরিক সরকারের সময়ে করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসা, জাতীয় সংসদ সদস্যদের নিয়ে মন্তব্যসহ বিভিন্ন গ্রাউন্ড আছে। এ বিষয়ে একজন অতিরিক্ত এটর্নি জেনারেল জানিয়েছেন পুরো রায়ে আইনের যে ব্যত্যয় ঘটেছে সেই বেশি জোড় দেবেন তারা। কারণ আপিল বিভাগ যে রায় দিয়েছেন তা রিভিউ চাইতে গেলে ওই বিষয়গুলো বেশি জোড় দিতে হবে।

বিচারপতি অপসারণে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার কথা ১১ অক্টোবর জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ০১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।

একই বছরের ০৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায় দেন সে সময়ের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিভিউ আবেদনসংবিধানের ষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ উইকেটে মিরাজের বাজিমাত

পরবর্তী

বর্ষসেরা নারীর তকমা পেলেন মেগান মার্কেল

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- মেগান মার্কেল

বর্ষসেরা নারীর তকমা পেলেন মেগান মার্কেল

আইভীর সঙ্গে অপু বিশ্বাস

‘সংকট সময়ে আমাকে ধৈর্য্য ধরতে বলেছেন আইভী’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT