চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী: ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৩:৫৭ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
আদালত
A A

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু এই সময়ের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে না পারলে বিকল্প উপায় নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।

ওই অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন: গত পরশু দিন আমরা এই রায়ের কপি পেয়েছি। আপিল বিভাগে রিভিউ আবেদনের সময়সীমা ৩০ দিন। এই ৩০ দিন অতিবাহিত হওয়ার নিয়ম হচ্ছে, যেদিন রায় হয় সেদিন থেকে সময় গণনা শুরু হয়। কিন্তু যেদিন সার্টিফাইড কপির জন্য কোন পক্ষ দরখাস্ত করে সেদিন গণনা বন্ধ থাকে। আবার যেদিন সার্টিফাইড কপি বের হয়, সেদিন গণনা শুরু হয়। রায়ের কপিটি ৭৯৯ পাতার। এর প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করার। কিন্তু এই সময়ের মধ্যে না পারলে বিকল্প উপায় নেব।

সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপ্রতির ছুটিকে ঘিরে যে আলোচনা-সমালোচনা হচ্ছে বিষয়টিকে কিভবে মূল্যায়ন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বিএনপির উদ্দেশে বলেন: যারা এটা করছে তাদের ইতিহাস বিবেচনা করেন। তাদের জন্ম হয়েছে সামরিক শাসনের মাধ্যমে।

আদালতের প্রতি তাদের কতটুকু শ্রদ্ধা আছে? বিএনপির উদ্দেশে তিনি এমন প্রশ্ন রেখে বলেন: আদালতে সমন দেয়া হয়, সমনে তিনি (খালেদা জিয়া) কোন কথা বলেন না, আদালতে যান না। পরে তাকে (খালেদা জিয়া) সময় দেয়া হয়।

প্রধান বিচারপতির ছুটি আরও ৯ দিন বাড়ানোর বিষয়ে আনিসুল হক বলেন: এখানে কোন কিছু বলা হয়নি। প্রধান বিচারপতি যেটা চেয়েছেন তা ওনার চিঠিতে রয়েছে। সেটাকে আমাদের সামারিতে প্রতিস্থাপন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীপ্রধান বিচারপতিষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT